ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

স্পেনের সান্তা কোলমা বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩০ পিএম

স্পেনের সান্তা কোলমা বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
[youtube]mf9yx7iqKs0[/youtube]

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনা সহ সান্তা কোলমা শহরের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পৃথক পৃথক ভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

২১শে ফেব্রুয়ারী স্থানীয় সময় বিকেল ৫:০০ ঘটিকার সময় সান্তা কোলমা শহরের একটি হলরুমে একুশের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রথমেই অস্থায়ী শহীদ মিনারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস বার্সেলোনায় নিযুক্ত অনারারী কাউন্সিলার সিনিয়র রামন পেদ্রো ও সান্তা কোলমা বার্সেলোনা সিটি কাউন্সিলের সেক্রেটারি বারবার ফেরবার এসকোবার ও সান্তা কোলমা পুলিশ প্রধান মি: কেসসার।

পরে একে একে সান্তা কোলমা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নেতৃবৃন্দরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফির নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা জানান,কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর নেতৃত্বে যুবলীগ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন,এসময় আঞ্চলিক সংগঠন কুমিল্লা সমিতি,খুলনা সমিতি ও সান্তা কোলমা মহিলা নেতৃবৃন্দের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি।

এসময় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মোশাররফ ব্যাপারী,নাজমুল আলম শফিক,খোরশেদ আলম বাদল,কামরুল মোহাম্মদ,কাজী আমির হোসেন আমু,আনিসুর রহমান বিজয়,মোখলেছুর রহমান নাছিম,মিজানুর রহমান,মুহিবুল হাসান খান কয়েছ প্রমুখ।

পরে সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক একুশের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন একুশের তাৎপর্য প্রবাসে বেড়ে উটা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে দরা খুবই জরুরী বলে মনে করি কারণ তারা জানেনা ৫২এর ভাষা আন্দোলন ৭১ এর মুক্তুযুদ্ধের ইতিহাস। তাদের কাছে আমাদের দেশের ইতিহাস তুলে না দরতে পারলে তারা একসময় নিজের দেশ এবং দেশের ইতিহাস ভুলে যাবে।সুতরাং আমরা চাই আমাদের আগামী প্রজন্ম দেশের ইতিহাসের সাথে পরিচিত হয়ে বড় হোক।

অনুষ্ঠান শেষ হয় শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে ।পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা