ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

সেমিফাইনালের স্বপ্নে টাইগার ভক্তরা

প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৬:০৬ এএম

সেমিফাইনালের স্বপ্নে টাইগার ভক্তরা
সেমিফাইনালের স্বপ্ন আমাদের। স্বর্ণটা টাইগারদের। স্বপ্নটা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের টাইগার ভক্তদের। আর এই স্বপ্ন বাঁচিয়ে রাখতে গতকাল সোমবার মুশফিক মাহমুদুল্লাহর যৌথ খেলায় সারা সাউদাম্পটন জেগে উঠেছিল। সাউদাম্পটনের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। টাইগার সমর্থকরাই ছিল গণমাধ্যমের প্রধান ফোকাস। সাউদাম্পটনের খেলা দেখতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে গেছেন সমর্থকরা। নর্থ ওয়স্টে ইংল্যান্ডে থেকে অনেকেই তাদের যাত্রা শুরু করেছেন ভোর রাতে। লক্ষ্য একটাই, ছেয়ে দিতে হবে লাল সবুজে রোজ বোল ক্রিকেট গ্রাউন্ড গ্যালারি। তা-ই হয়েছিল। শুধু পতাকায় নয়, সবুজ পোশাকেও। মুশফিক মাহমুদুল্লাহর যৌথ খেলায় সারা সাউদাম্পটন জেগে উঠেছিল। ভেপুর সুরে সুরে ছিল বাংলাদেশ বাংলাদেশ চিৎকার। মাঝে মাঝে বাংলা গানের আবহে মনে হয়েছিল খেলা হচ্ছে বাংলাদেশেই। ২০৭ রানের মাথায় মাহমুদুল্লাহ পড়ে গেলেও সমর্থকদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাশিত রান বাংলাদেশ পাচ্ছিল না যদিও, কিন্তু গ্যালারির দিকে তাকালে মনে হয়েছে সমর্থকরা মোটেও শঙ্কিত না। বরং মোসাদ্দেকের ব্যাটিংয়ে যেন আরো উজ্জীবিত হতে থাকে সমর্থকরা। কিন্তু বিশ্বকাপে আফগানরা একের পর এক পরাজয়েও যেন পরাভূত হয়নি। ভারতের সঙ্গে বিস্ময়কর সফল খেলার পর বাংলাদেশের সঙ্গেও তারা রীতিমতো যুদ্ধ করেছে। আফগানদের বোলিং যেভাবে ধরাশায়ী করছিল টাইগারদের, তাতে শঙ্কা বাড়ছিলই। বিশেষত আম্পায়ারের একটা বিতর্কিত সিদ্ধান্তে লিটন দাশের আউট হয়ে যাওয়ায় আরো হতাশ হন টাইগার সমর্থকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দক্ষতা নিয়ে টাইগাররা প্রতিরোধ গড়ে তোলেছিল, সেরকম প্রতিরোধই যেন গড়ে তুলেছিল আফগানরা বাংলদেশের বিপরীতে। মুজিবের বল সামলাতে তাদের হিমশিম খেতে হয়েছে। বরং মুজিবের বলের ধাক্কায় বাংলদেশের ৩ জন ট্রাইগারকে সাজঘরে ফিরে যেতে হয়েছে। এমনকি অস্ট্রেলিয়ার বিপরীতে সাকিব আল হাসানের চমক দেখানো খেলা আফগানদের সঙ্গে এসে কিছুটা মিইয়ে গেছে। যদিও প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের মঞ্চে ১ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পর আরো একটি রেকর্ড গড়ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের এক আসরে দেশের রেকর্ড ৫ম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্নটা আমদের। এই স্বপ্ন নিয়েই গতকাল টাইগাররা মরণপণ লড়েছেন। ব্যাটিং শেষে মোসাদ্দেকের মতো তাই সারা গ্যালারিই আশায় আশায় থেকেছেন ২৬৩ রানের মধ্যেই রাখতে আফগানদের। প্রত্যাশা রেখেছেন জয়ের।