ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

সুইডেন প্রবাসী আনিকার খেলবেন বাংলাদেশ জাতীয় দলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

সুইডেন প্রবাসী আনিকার খেলবেন বাংলাদেশ জাতীয় দলে
সুইডেন প্রবাসী খেলোয়াড় আনিকা

বাংলাদেশ পুরুষ দলে একাধিক প্রবাসী ফুটবলার রয়েছেন—জামাল ভূঁইয়া থেকে হামজা চৌধুরী পর্যন্ত। তবে এবারই প্রথম নারী দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী

১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন ২০ বছর বয়সী এই মধ্যমাঠের খেলোয়াড়। আনিকা ছাড়াও চূড়ান্ত দলে নতুন মুখ হিসেবে রয়েছেন আলপি আক্তার ও সৌরভি আফরিন।

২৬ সদস্যের দল ঘোষণা

ব্রিটিশ কোচ পিটার বাটলার ২৬ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন। সাধারণত ২৩ সদস্যের দল গঠন করা হলেও এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন তিনজন বেশি খেলোয়াড় রাখার অনুমতি দিয়েছে।

অনুশীলনে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা

ঢাকায় কয়েকদিন অনুশীলন করে আনিকা সন্তুষ্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তিনি বলেন,
“ভালো লাগছে। প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, আবহাওয়া আর সব নতুন। কিন্তু আস্তে আস্তে ভালো হয়েছে। প্রথমেই তো একটু অসুবিধা লেগেছে, কিন্তু দিন দিন আরও ভালো হচ্ছে।”

ছোটবেলার স্বপ্ন পূরণের পথে

আনিকা বুঝতে শেখার পর থেকেই ফুটবল নিয়ে ছিলেন। তখন থেকেই স্বপ্ন দেখতেন—একদিন দেশের হয়ে খেলবেন, লাল-সবুজ জার্সি পরবেন। এখন সেই স্বপ্ন বাস্তবের পথে।

তিনি বলেন,
“ছোটবেলা থেকে আমার লক্ষ্য ছিল বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবো। যেভাবেই হোক খেলবো। এখন আমি খুশি জাতীয় দলের হয়ে অনুশীলন করছি।”

সতীর্থদের সঙ্গে সখ্য

জাতীয় দলে যোগ দিয়ে সতীর্থদের সঙ্গে দ্রুতই সখ্য গড়ে তুলেছেন আনিকা। তিনি বলেন,
“ভালো বন্ধু হয়েছে এখানে। আফঈদা, রিপা, স্বপ্না আর রূপনার কথা বলতে হচ্ছে।”

বাংলাদেশ নারী দলের চূড়ান্ত তালিকা

গোলরক্ষক

রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।

রক্ষণভাগ

আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন।

মধ্যমাঠ

স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, উন্নতি খাতুন।

আক্রমণভাগ

আলপি আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।