ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম

পাকিস্তানকে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

দারুণ বোলিংয়ে পাকিস্তানকে কম রানে আটকে অর্ধেক কাজ সেরে রাখেন বোলাররা। এরপর ওয়ানডে অভিষেকে ঝলমলে ব্যাটিংয়ে ফিফটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ২৮ বছর বয়সী রুবাইয়া হায়দার ঝিলিক। এভাবেই দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ।

২০২৫ উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেল বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩০ রানের টার্গেট ১১৩ বল হাতে রেখেই পূর্ণ করে নিগার সুলতানার দল।

২০২২ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলে একমাত্র জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। সেই দলকেই পরের আসরে আবার হারালেন নিগার-নাহিদারা।

ম্যাচের প্রথম ওভারে দুর্দান্ত দুটি ডেলিভারিতে টানা দুই উইকেট তুলে নিয়ে সুর তোলেন মারুফা আক্তার। পরে অন্য বোলাররাও সমানভাবে সাফল্য পান। ফিল্ডিংও ছিল নিখুঁত। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত কোনোমতে তোলে ১২৯ রান।

বাংলাদেশের হয়ে ছয় বোলারই পান অন্তত একটি করে উইকেট। তবে সেরা ছিলেন লেগ স্পিনার অলরাউন্ডার স্বর্ণা আক্তার—৩.৩ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৫ রানে শেষ ৩ উইকেট তুলে নেন তিনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে মারুফা ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আসা পাকিস্তানের ব্যাটারদের কেউই ৩০ রানের কোটা ছুঁতে পারেননি।

ম্যাচের একমাত্র ফিফটি আসে রুবাইয়ার ব্যাট থেকে। বাঁহাতি ওপেনার ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করে দলকে জয়ের ঠিকানায় নিয়ে ফেরেন। উইমেন’স ওয়ানডেতে অভিষেক ম্যাচেই ফিফটি করা বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে ২০১১ সালে আয়েশা রহমান ও শারমিন আক্তার একই কীর্তি গড়েছিলেন।

গত এপ্রিল লাহোরে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলার পর নিগাররা আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যায়, অন্যটিতে শ্রীলঙ্কাকে মাত্র ১ রানে হারায় বাংলাদেশ। তাই প্রায় সাড়ে পাঁচ মাস পর মাঠে নেমে দলের পারফরম্যান্স নিয়ে কৌতূহল ছিল। তবে টুর্নামেন্টের শুরুতেই সব দিক থেকেই উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশ।

কলম্বোর উইকেটে সামান্য ঘাস থাকায় টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকা দুর্দান্ত ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করেন মারুফা। পরের বলেই আরেক চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ইনফর্ম ব্যাটার সিদরা আমিন।

২০২৫ সালে ওয়ানডেতে সিদরার ব্যাটিং গড় ছিল ৮৬.৩৩—সর্বশেষ ছয় ম্যাচে দুটি সেঞ্চুরি আর তিনটি ফিফটি করেছিলেন তিনি। সেই ব্যাটারই ফিরলেন শূন্য রানে, সাড়ে ছয় বছর পর ওয়ানডেতে প্রথম বলে আউটও হলেন।

মারুফার হ্যাটট্রিক বল রক্ষা করেন মুনিবা আলি। এরপর রামিন শামিমকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন। সেটিই হয়ে ওঠে পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ জুটি।

নাহিদা আক্তারের বলে দারুণ ক্যাচে মুনিবা আউট হলে ভাঙে জুটি। এর পরের ওভারে রামিনও ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। তাঁর ২৩ রানই ছিল পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৩৩তম ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই ওভারেই রান না দিয়ে দুটি উইকেট নেন স্বর্ণা। তৃতীয় ওভারেও দেননি কোনো রান। চতুর্থ ওভারের প্রথম বলে ডায়ানা বেগ চার মারলেও পরের ডেলিভারিতে সিঙ্গল নিয়ে দেন স্ট্রাইক। তার পরের বলেই সাদিয়া ইকবালকে আউট করে ইনিংসের সমাপ্তি ঘটান স্বর্ণা।