ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

সৌদি আরবে আরও বিশ দিন সবধরনের জনসমাগম নিষিদ্ধ, বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৪ পিএম

সৌদি আরবে আরও বিশ দিন সবধরনের জনসমাগম নিষিদ্ধ, বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এবং করোনার বিশেষ ধরনের (ষ্ট্রেইন) সংক্রমনরোধে সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত করণে বিশেষ বিধিনিষেধের মেয়াদ আরও বিশ দিন বৃৃৃদ্ধি করলো রাজকীয় সৌদি আরব সরকার। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারী করে। আজ ১৪ ফেব্রুয়ারী রবিবার স্হানীয় সময় রাত ১০টা থেকে পুনরায় এই বিশ দিন কার্যকর হবে বলে জানায় মন্ত্রণালয়। এরইমধ্যে সকলের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের নিমিত্তে ন্যাশনাল ডাটা সেন্টার নিয়ন্ত্রিত "তাওয়াক্কালনা" এপস্ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে নিজ নিজ কর্মস্হল, সরকারি বেসরকারি অফিস, আদালত, বানিজ্যিক প্রতিষ্ঠান সহ সকল বিপনি-বিতানে প্রবেশে তাওয়াক্কালনা বাধ্যতামূলক। সম্প্রতি দ্বিতীয় দফায় বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে করোনার নতুন ধরন ষ্ট্রেইনের লাগাম টেনে ধরতে এ বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হয়। তাছাড়া করোনারোধে স্বাস্থ্যবিধি পালনে সকলের মধ্যে অবহেলা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এ পদক্ষেপ নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারী) স্হানীয় সময় রাত ১০টা থেকে পুনরায় যে বিধিনিষেধ কার্যকর হবে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিধিনিষেধ গুলি নিম্নরুপ :- ১- কমিউনিটি সেন্টার, রেস্ট হাউজ, হোটেল, তাবুসহ যে কোনো স্থানের অনুষ্ঠান (বিবাহ, কর্পোরেট বৈঠক ও সব ধরণের প্রোগ্রাম) আয়োজন আগামি ২০ দিনের জন্য স্থগিত থাকবে। ২- আগামী ২০ দিন কোনো ধরণের সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি জনসমাগম নিষেধ। ৩- আগামী ২০ দিন কোনো ধরণের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনে বিরত থাকতে হবে। ৪- এই সময় সিনেমা হল, বিনোদন কেন্দ্র, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। ৫- আগামী ২০ দিন রেস্টুরেন্টের টেবিলে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে ডেলিভারি সার্ভিস দেওয়া যাবে। কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করলে ২৪ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়। সকল মিউনিসিপালিটিও এসকল বিধিনিষেধ অমান্যে তাৎক্ষণিক ব্যবস্হা নিবে। পুনর্বার নির্দেশনা লঙ্ঘন করলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখবে প্রতিষ্ঠান। এভাবে ধারাবাহিকভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ ও চার সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে। জনসমাগম হয় এমন সকল কর্মকান্ড এড়িয়ে চলার দিকনির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় দেশটির নাগরিক এবং প্রবাসীদের সর্তক করে বলেছে, জনসমাগম ঘটে এমন সকল ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে। করোনা মহামারির সংক্রমণ পরিস্থিতির উপর নির্ভর করে এই মেয়াদ আরো বাড়তে পারে। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি নতুন করে দশ দিনের বিধিনিষেধ জারির পর পুনরায় এই বিশ দিন বৃদ্ধি করে দেশটি। এর আগে ৩ ফেব্রুয়ারী বুধবার ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে, ঐ তালিকায় বাংলাদেশ নেই। তাছাড়া যেসকল দেশ থেকে ওমরাহ যাত্রী আসার অনুমতি ছিল, আরেক ঘোষণায় তা-ও স্থগিত করা হয়।