সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গত বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইর এর সাথে সাক্ষাৎ করেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইর রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান ও রাষ্ট্রদূতের সকল কর্মকান্ডের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (প্রটোকল) রাষ্ট্রদূত আজ্জাম আল কাইন ও বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান এস এম আনিসুল হক।
-
সৌদি আরবে ওমরাহ ভিসার নতুন নিয়ম
-
শুধুই নারীদের পরিচালনায় প্রথম সৌদি আরবের আকাশে উড়ল ব্যতিক্রমী ফ্লাইট
-
সৌদি আরবের রিয়াদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
-
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদে সৌদি আরবের ৯১তম জাতীয় দিবস উদযাপিত
-
এবারের হজ্জে আরাফাত ময়দানে খুতবা দিবেন শায়েখ ড. বান্দার বালিলা