ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

সৌদিতে শূলে চড়িয়ে এবছরেই শিরশ্ছেদ করে ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১০ পিএম

সৌদিতে শূলে চড়িয়ে এবছরেই শিরশ্ছেদ করে ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর
মধ্যপ্রাচ্যের অতি-রক্ষণশীল দেশ সৌদি আরবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৩৪ জনকে শূলে চড়িয়ে এবং শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ছয়জন রয়েছেন যাদের শিশু বয়সে গ্রেফতার করা হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবে যেসব বন্দির শিরশ্ছেদ কিংবা শূলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের অধিকাংশ দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরোধী। তারা বিভিন্ন সময়ে সৌদি যুবরাজের সমালোচনা করেছেন। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে নির্মম নির্যাতন চালানো হয়। পরে মধ্যযুগীয় কায়দায় সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মৃত্যুদণ্ড কমিয়ে আনার অঙ্গীকার করলেও দেশটিতে সর্বোচ্চ সাজা কার্যকরের হার অত্যন্ত বিপজ্জনকভাবে বাড়ছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ১৩৪ জনের প্রাণদণ্ড মধ্যযুগীয় কায়দায় কার্যকর করা হয়েছে। আরো প্রায় ২৪ জন মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় রয়েছেন, শিগগিরই তাদের শিরশ্ছেদ করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে তিন শিশুসহ, যুবরাজের বিরোধী, ধর্মীয় পণ্ডিত ও মানবাধিকার কর্মী রয়েছেন। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে শিশু বয়সে গ্রেফতার হওয়া ছয়জন ছিলেন। ১৮ বছর বয়সের আগে সৌদি রাজপরিবার বিরোধী এক বিক্ষোভে অংশ নেয়ার দায়ে তাদের গ্রেফতার করা হয়েছিল। এছাড়া চলতি বছরে তিন নারী ও ৫১ জন পুরুষের বিরুদ্ধে মাদক দ্রব্য চোরাচালানের অভিযোগ ছিল; যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবে শিয়া পণ্থা ছড়ানোর দায়ে আরো ৫৮ জন বিদেশি নাগরিককে এই সাজা ভোগ করতে হয়েছে। এদের মধ্যে পাকিস্তানের ২১, ইয়েমেনের ১৫, সিরিয়ার ৫, মিসরের চার, জর্ডানের দুই, নাইজেরিয়ার দুই, সোমালিয়ার এক নাগরিক ও অজ্ঞাত দুই ব্যক্তি রয়েছেন। দেশটিতে একদিনে সর্বোচ্চ ৩৭ জনের গণশিরশ্ছেদের মতো ভয়াবহ এক নৃশংসতা দেখা যায় চলতি বছরের ২২ এপ্রিল। এদের মধ্যে একজনকে শূলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়। সূত্র : দ্য সান।