ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে : অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম

৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে : অর্থ উপদেষ্টা
দেশে চাঁদাবাজির প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে এ প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া এই সংকট নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় বা দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে। আগে যারা যুক্ত ছিল না, তারাও এখন যুক্ত হচ্ছে। এমনকি ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও এতে জড়িত।” অর্থ উপদেষ্টা বলেন, চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে। তবে এটি নিয়ন্ত্রণ করা অর্থ মন্ত্রণালয়ের কাজ নয়। তিনি আরও যোগ করেন, “অন্তর্বর্তী সরকার ‘একে ধরো, ওকে ধরো’ নীতিতে চলছে না।” দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যে ফেরত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “টাকা যারা পাচার করে তারা অত্যন্ত কৌশলী। বিষয়টি জটিল ও সময়সাপেক্ষ। তবে কিছু অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরার সম্ভাবনা আছে, বাকিটা ফেরাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।” বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে। ইতোমধ্যে কিছু বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলেও জানান তিনি। তবে সুনির্দিষ্ট কত অর্থ পাচার হয়েছে—সে তথ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানাতে পারবেন বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে আগামী ডিসেম্বরেই চালু হবে। তিনি বলেন, “আমরা নভেম্বরেই রাশিয়াকে চালুর জন্য চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে, ডিসেম্বরেই চালু করবে। ইতোমধ্যে জ্বালানি এসে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর দেওয়া সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে।” তবে কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, “উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। তারা এখনো আমার রুম রেখেছে, গাড়িও ফেরত নেয়নি। ড্রাইভার মাঝেমধ্যে ফোন করে জিজ্ঞেস করে, ‘স্যার গাড়ি আনব?’ এটাই আমার জন্য বড় স্বস্তি।” তিনি যোগ করেন, “আমি সব সময় সততার সঙ্গে কাজ করেছি। সব সরকারের আমলেই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি—বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো, শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবেও।” অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে এখনো শিশু ও মায়েদের মধ্যে পুষ্টিহীনতা সমস্যা রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, দেশে প্রতি ১০ পরিবারের মধ্যে ৩টি পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি জানান, “আমরা বিশেষ ট্রাকে পণ্য সরবরাহ এবং জেলেদের জন্য চাল বরাদ্দসহ নানা উদ্যোগ নিচ্ছি। তবে খাদ্যাভ্যাস এখনো সুষম নয়। চালের ওপর নির্ভরতা বেশি, আমিষ গ্রহণ কম। অনেকেই এখনো ডিমের মতো সাধারণ আমিষ কিনতে পারছেন না।”