ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

স্পেনের একটি সড়কে শোভা পাচ্ছে ‘বেগম রোকেয়া সড়ক’

প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ০৮:৫৭ পিএম

স্পেনের একটি সড়কে শোভা পাচ্ছে ‘বেগম রোকেয়া সড়ক’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি সড়কের নাম বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত ‘বেগম রোকেয়া সড়ক’ প্রতীকি হিসেবে রাখা হয়েছে। ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ করে দেশটির নারীবাদী আন্দোলনে সম্পৃক্ত কয়েকেটি সংগঠন গত ৬মার্চ স্থানীয় এম্বাখাদর এরিয়ার ১৪টি রাস্তা ও স্থানের নাম পরিবর্তন করে মহিলাদের নাম দিয়ে ফলক লাগায়। ‘ভালিয়েন্তে বাংলা’ নামক একটি প্রবাসী বাংলাদেশি সংগঠন আন্দোলনে সম্পৃক্ত থাকায় তারা বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে একটি সড়কের নাম ফলক সম্পৃক্ত করে। ‘ভালিয়েন্তে বাংলা’ সংগঠনের সভাপতি মো. ফজলে এলাহি বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীবাদী আন্দোলনেও আমাদের সংগঠনের নারী সদস্যরা সম্পৃক্ত রয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের আধিক্য লাভাপিয়েস অঞ্চলে রয়েছে। তাই লাভাপিয়েস সড়ককে আমাদের বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সড়ক প্রস্তাব করা হয় এবং তা গৃহীতও হয়। তিনি আরো জানান, প্রতীকি কিংবা সাময়িকভাবে নাম পরিবর্তন করা হলেও আমরা স্থানীয় সিটি কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছি যাতে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস সড়কটির নামের সাথে বাংলায় লেখা ‘লাভাপিয়েস সড়ক’ সংযুক্ত করা হয়। ‘ভালিয়েন্তে বাংলা’ সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন বলেন, আমাদের সংগঠন অভিবাসীদের সমস্যা সমাধানে সম্পৃক্ত থাকার পাশাপাশি বাংলাদেশের ভাষা, সংস্কৃতি লালনেও নানা উদ্যোগ নিয়ে থাকে। মাদ্রিদে বাঙালি অধ্যুষিত এলাকায় এবার সড়কের নাম বাংলায় সংযুক্ত করার প্রস্তাব ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে। এবং আমরা আশা করছি, সেটা বাস্তবায়িত হবে। সরেজমিনে দেখা গেছে ‘কাইয়্যে দে লাভাপিয়েস’ সড়ক শুরুর দেয়ালে ‘কাইয়্যে দে লাভাপিয়েস’ এর নিচে ‘কাইয়্যে দে বেগম রোকেয়া’ অর্থাৎ ‘বেগম রোকেয়া সড়ক’ ফলক শোভা পাচ্ছে। যদিও ৮মার্চের পর সে ফলকটি থাকবে না বলে জানা গেছে।