ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬
ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬
সর্বশেষ
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার?

সৌদি আরবে চার বাংলাদেশি ডাক্তার সহ প্রায় চারশত রেমিট্যান্স যোদ্ধার প্রাণ কেড়েছে করোনা: রাষ্ট্রদূতের শোক

প্রকাশিত: ১৯ জুন ২০২০, ০৫:৫৬ পিএম

সৌদি আরবে চার বাংলাদেশি ডাক্তার সহ প্রায় চারশত রেমিট্যান্স যোদ্ধার প্রাণ কেড়েছে করোনা:  রাষ্ট্রদূতের শোক
 মহামারি করোনা রোধে সৌদি আরবে সম্মুখ যোদ্ধা চার বাংলাদেশি ডাক্তার প্রাণ হারিয়েছেন। আরও দুই ডাক্তার পত্নীও প্রাণ হারিয়েছেন করোনায়। এছাড়াও ১৮ জুুুন পর্যন্ত বিভিন্ন পেশায় কর্মরত প্রায় চার শত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে । চারজন ডাক্তার হলেন, ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, ডা. মো. আনোয়ার উল হাসান, ডা. আবদুর রহিম ও ডা. মোহাম্মদ আফাক হোসেইন। ১৬ জুন ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা ইন্তেকাল করেন। তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অধীনে মদিনায় কর্মরত ছিলেন। ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা চট্টগ্রাম মেডিকেল কলেজ, ১৮তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালি উপজেলার অধিবাসী। ১৩ জুন ২০২০, রিয়াদস্থ " বদরুদ্দীন পলি-ক্লিনিক" এ কর্মরত ডা. মো. আনোয়ার উল হাসান, করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ১৯ মে ২০২০ জেদ্দাস্থ "বিন লাদেন পলি ক্লিনিক" এ কর্মরত ডা. আবদুর রহিম "করোনা" আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ-এর অধিবাসী ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসক আফাক হোসেন মোল্লা সর্বপ্রথম গত ৩১ মার্চ মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই শহরের সাফা আল মদিনা ক্লিনিকে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন ডা. আফাক। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের সন্তান। উল্লেখ্য, ডাক্তার আফাক হোসেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হয়ে এমবিবিএস পাস করেন। রিয়াদে ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুন জানান, ডা. শফিকুল ইসলামের স্ত্রী ও ডা. আনোয়ার হোসেনের স্ত্রীর করোনায় মৃত্যু হয় । সৌদি আরএমকোতে কর্মরত ডা. মনোজ জানান, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন এক ডজনেরও বেশি চিকিৎসক। উল্লেখ্য, সৌদিতে কর্মরত বাংলাদেশি ডাক্তারদের নিয়ে বিডি ডক্টরস্ পুল গঠন করে প্রবাসীদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসবন্ধু কল সেন্টারের মাধ্যমে প্রবাসীরা এই সেবা নিতে পারছেন। রাষ্ট্রদূতের দিকনির্দেশনায় ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান বিডি ডক্টরস্ পুল তত্ত্বাবধান করছেন। বৈশ্বিক মহামারি করোনায় প্রাণ কেড়ে নেওয়া চার বাংলাদেশী চিকিৎসক ও প্রায় চারশত রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে সৌদি প্রবাসী বাংলাদেশী চিকিৎসক ও প্রবাসীদের মাাঝে শোকের ছায়া নেমে আসে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও বিডি ডক্টরস্ পুলের কো-অর্ডিনেটর দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় এনে করোনায় মৃত প্রবাসীদের পরিবারকে বিশেষ ভাবে সহযোগিতার দাবি জানান সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।