ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ

সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ এএম

সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দুই দশক আগে ২০০৫ সালে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর এবার দলের চেয়ারম্যান হিসেবে আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে বক্তৃতা করবেন তিনি। এজন্য গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন তিনি। ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল (রহ)  এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন। রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুড়। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে। সেখানে খালেদা জিয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হবে। শেষ করে রাতেই আবার গ্র্যান্ড হোটেলে ফিরবেন। মাজার জিয়ারতের মাধ্যমে আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। এদিকে রাত থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের সিলেটে কোথায় কোন কর্মসূচি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। রাতে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ৩০ ফুটের ওই মঞ্চে ৩০০ জন অতিথি বসার উপযুক্ত করে তৈরি করা হয়েছে। নগরীতে বিভিন্ন স্থানে তোরণ, বিলবোর্ড, সাইনবোর্ড লাগানো হয়েছে। নেতাকর্মীরা শত শত শুভেচ্ছা ব্যানার লাগিয়েছেন সমাবেশস্থল এলাকায়। বৃহস্পতিবার সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমান বুধবার রাতে সিলেট পৌঁছে বিমানবন্দর এলাকার গ্রান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রি যাপন করবেন। রাতে মাজার জিয়ারত এবং বৃহস্পতিবার সকাল ১০টায় ওই হোটেলে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের পর বেলা ১১টার দিকে মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। পরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। বেলা ২টায় সেখানে সমাবেশ শেষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।