ঢাকা ১৩ বৈশাখ ১৪৩৩, রোববার, ২৬ এপ্রিল ২০২৬
ঢাকা ১৩ বৈশাখ ১৪৩৩, রোববার, ২৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ
সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প লন্ডনে প্রদর্শিত হবে 'মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস (ছায়াবন্দনা)' নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

শহিদ বুদ্ধিজীবী হত্যাসহ বাংলাদেশে ৭১ সালের নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান  

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৮:৪৮ এএম

শহিদ বুদ্ধিজীবী হত্যাসহ বাংলাদেশে ৭১ সালের নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান   

বাংলাদেশ হাই কমিশনলন্ডনে গতকাল যথাযোগ্য মর্যাদায় ‘‘শহিদ বুদ্ধিজীবী দিবস” পালন উপলক্ষে আয়োজতি এক বিশেষ অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় শহিদ বুদ্ধিজীবী এবং বীর শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহিদ বুদ্ধিজীবী হত্যাসহ বাংলাদেশে ৭১ সালের নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

 হাই কমিশনার বলেন, “১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশে শত শত বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে বাঙালিকে নেতৃত্বহীন এবং বুদ্ধিবৃত্তিক দেউলিয়া জাতিতে পরিণত করতে চেয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের ঘটনাকে ভবিষ্যৎ প্রজেন্মর কাছে তুলে ধরার জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন। বাংলাদেশ হাই কমশিনলন্ডন ৭১-এ বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা সম্পর্কে ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্মকে আরো সচেতন করার জন্য বিশেষ সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী বছর বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা সম্পর্কে একটি বিশেষ প্রকাশনার  উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হাইকমিশনার ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি লেখক ও গবেষকদের গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক জার্নালে বাঙালি গণহত্যার ওপর লেখার আহ্বান জানিয়ে বলেন, “এক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করবে।”

অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়্যালি যুক্ত হয়ে শহিদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতার কন্যা ড. মেঘনা গুহঠাকুরতাশহিদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর ও শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা শমি কায়সার তাঁদের পিতার স্মৃতিচারণ করে শহিদ বুদ্ধিজীবী হত্যাসহ ৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সবাইকে যার যার অবস্থান থেকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

এবিষয়ে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কনজার্ভেটিব ফ্রেন্ডস অব ইন্ডিয়ার প্যাট্রন লর্ড রামি রেঞ্জারলন্ডন ইউনিভার্সিটির সোয়াস-এর দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটের পরিচালক ড. সংযুক্তা ঘোষবাংলাদেশের “ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ জুলিয়ান ফ্রান্সিসযুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্য সৈয়দ সাজিদুর রহমান ফারুক,  যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি সৈয়দ এনাম ও বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার কন্সুলার মোঃ মঈন খান।  শহিদ বুদ্ধিজীবীদের উৎসর্গ করে একটি কবিতা আবৃত্তি করেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অভিনেত্রী শম্পা রেজা।

আলোচনা অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারশহিদ বুদ্ধিজীবীবীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।