ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

লেবাননে সড়ক দুর্ঘটনায় সুমী বেগম নামে নারীকর্মীর মৃত্যু

প্রকাশিত: ১৭ মে ২০২০, ০৩:৫৪ পিএম

লেবাননে সড়ক দুর্ঘটনায় সুমী বেগম নামে নারীকর্মীর মৃত্যু
লেবাননে সড়ক দুর্ঘটনায় সুমী বেগম নামে এক নারীকর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি জানা যায় গত মঙ্গলবার (১২ মে) প্রতিদিনের মত কাজ থেকে ফিরে আসার সময় লেবাননের রাজধানী বৈরুতের “আল রাওশী সড়কে” একটি মটর সাইকেল তাঁকে পেছন থেকে প্রচন্ড বেগে ধাক্কা দিলে তিনি চলন্ত প্রাইভেট কারের নীচে পড়ে গেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের মাধ্যমে তাঁর স্বামী খবর পেয়ে তাঁকে স্থানীয় 'রফিক হারিরি হাসপাতালে' ভর্তি করেন। এর পর গত বৃহষ্পতিবার (১৪ মে) স্থানীয় সময় রাত ১০ টার কিছু সময় পর তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মৃতদেহ হাসপাতালের হিমঘরে আছে। তাঁর স্বামীও লেবানন প্রবাসী, নাম মোঃ সুমন মিয়া।সুমন মিয়া জানান সুমী বেগম পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় দীর্ঘ ৬ বছর পূর্বে, গৃহকর্মীর ভিসায় লেবানন আসেন। স্বামী সহ থাকতেন বৈরুতের ইজনাহ এলাকায় একটি বাসায়। সুমী বেগমের বাবার নাম, আব্দুল মান্নান। গ্রামের বাড়ি ঢাকা জেলার সূত্রাপুর থানায়। এদিকে সুমী বেগমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। সুমী বেগমের পরিবার বৈরুতে বাংলাদেশ দূতাবাসের নিকট অনুরোধ জানায়, যেন তাঁর মরদেহ অতি দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।