ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি
সংযুক্ত আরব আমিরাতের নভোচারী হাজ্জা আল মানসুরি গত ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পবিত্র কাবা শরিফ, মসজিদ আল-হারামসহ মক্কা নগরীর একটি সুন্দর ছবি তোলেন। সম্প্রতি মহাকাশ থেকে পবিত্র কাবা শরিফসহ কয়েকটি ছবি নিজের ইন্সটাগ্রাম ও টুইটারে শেয়ার করেন তিনি। তারপর সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। পবিত্র নগরী মক্কা ও কাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজজা এই ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘এটি এমন একটি জায়গা যা সারা বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে বাস করে এবং তাঁরা এটির দিকে মুখ করেই সালাত আদায় করেন।’ হাজজা আল মানসুরি গত বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভূ-পৃষ্টে নেমে আসেন। এর আগে তিনি মহাকাশ থেকে আরব উপদ্বীপের একটি ছবিও পোস্ট করেন। যা দেখতে অসম্ভব সুন্দর লেগেছে নেটিজেনদের। সংযুক্ত আরব আমিরাতের এ স্বপ্নটি বাস্তবায়ন করতে হাজ্জার অবিরাম প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে দেশটি। আগের বার হাজজা আল মানসুরি তাঁর এ মহাকাশ যাত্রায় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন পবিত্র গ্রন্থ আল কুরআনের একটি কপি। ভূ-পৃষ্ট থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত মহাকাশ স্টেশন থেকে স্যাটেলাইটের মাধ্যমে তোলা মক্কার মসজিদ আল হারামের সেই ছবি মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। মহাকাশে নভোচারী হাজ্জা আল-মানসুরিকে তার সহকর্মীদের সঙ্গে আরবি পোশাকেও দেখা গেছে। উল্লেখ্য, আমিরাতের প্রথম সব মিলিয়ে ২৪০তম দর্শনার্থী নভোচারী হিসেবে হাজজা আল মানসুরি মহাকাশে গেছেন। আর মহাকাশে নভোচারী পাঠানোর তালিকায় ১৯তম দেশ হিসেবে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত, আরব দেশগুলোর মধ্যে যা প্রথম।