পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে বাংলাদেশী তিন তরুণ উদ্যোক্তা সেলিম, জোবায়ের এবং মুনিম সুমনের বিনিয়োগে গত ১১ অক্টোবর, রবিবার সকাল ১০ টায় কেক কাটার মাধ্যমে উদ্ভোধন করা হয় 'জোসেফিনো পিৎজা'।
মূলত বিদেশী পর্যটকদের চিন্তা রেখে করা হলেও রেস্তোরাঁয় পিৎজা তৈরি করতে যে কাঁচামাল ব্যবহার করা হয় তা শতভাগ হালাল।
লিসবনে অনেকেরই ইচ্ছা এবং অর্থ থাকা সত্বেও যথেষ্ট ব্যবসায়িক তথ্য না থাকার কারণে নতুন উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ ব্যাপারে রেস্তোরাঁর উদ্যোক্তাদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া যায়, ভাষাগত প্রতিবন্ধকতা একটা বড় সমস্যা হয়ে দাড়িয়েছে নতুনদের জন্য।
রেস্তোরাঁটি গত ৩ মাস আগে শুরু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় বৈদ্যুতিক লোড সংক্রান্ত সংযোগের জটিলতার কারণে, তাদের পক্ষে সঠিক সময়ে শুরু করা সম্ভব হয় নি বলে গ্রাহক শুভাকাঙ্খিদের প্রতি দূ;খ প্রকাশ করেছেন উদ্যোক্তারা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী লিডস পিৎজা কোম্পানীর পর্তুগাল সভাপতি আনোয়ারুল আম্বিয়া, মামুন রশীদ, তারেক রাজু, লিসবন নোভা ইউনিভার্সিটির মাষ্টার্সের ছাএ আলী সাব্বির, জমির এবং ৫২ বাংলা টিভির পর্তু প্রতিনিধি মনির হোসেন প্রমুখ।
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের
-
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন