ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

লন্ডনে ফুটবলকে সামনে নিয়ে বিয়ানীবাজারবাসীর হার্দিক মিলনমেলা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ০৪:২৭ এএম

লন্ডনে ফুটবলকে সামনে নিয়ে বিয়ানীবাজারবাসীর হার্দিক মিলনমেলা
বাংলাদেশ থেকে প্রায় আট হাজার নটিক্যাল মাইল দূরের লন্ডনে নতুন প্রজন্মদের সাথে  একটি সামাজিক ও ঐতিহ্যের সৌহার্দ বন্ধন তৈরী করতে একটি অনুকরণীয় উদ্যোগ নেয় বিয়ানীবাজার স্পোটিং ক্লাব ইউকে। বলতে গেলে, ফুটবলকে সামনে নিয়েই এই কাজটি যে এত সফল হবে- তা ছিল  অকল্পনীয় । যুক্তরাজ্যবাসী সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৩০টি গ্রামের অংশ গ্রহনে অনুষ্ঠিত হলো ‘বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২১’। ‘খেলাধুলার মাধ্যমে বন্ধন আরো দৃঢ় হোক শেকড়ের সাথে’ স্লোগাণকে সামনে রেখে ব্রিটেনে বসবাসরত বিয়ানীবাজারবাসীরা মিলিত হয়েছেন শিকড়ের বন্ধনে। উপজেলার গ্রামে গ্রামে প্রতিযোগিতা হলেও খেলার সাথে ছিল প্রতিবেশী, স্বজন ও প্রিয়জনদের মিলল উৎসব। এবং লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে খেলা দেখতে আসা প্রবাসীরা জানিয়েছেন, ‘বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট ,তাদেরকে  বেশী উজ্জীবিত করেছে প্রবীনদের সাথে নতুন প্রজন্মের যোগ সূত্রতার জন্য। ১৫ আগস্ট রবিবার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত টুর্ণামেন্ট নিয়ে আয়োজকরা যুক্তরাজ্যপ্রবাসী বিয়ানীবাজারবাসী সহ সকল প্রবাসীদের সর্বাত্নক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রথম পর্বের গ্রুপ স্টেইজে মোট ছয়টি গ্রুপে, পাচটি করে  দল প্রতিযোগিতায় অংশ নেয়। এবং প্রতিটি গ্রুপের বিজয়ী ও রানা আপ দল সহ শ্রেষ্ঠ তৃতীয় স্থান অধিকারী চারটি দল নক আউট স্টেজে খেলে। একই ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় যোগ্যতম দল হিসাবে , ‘বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২১ , চ্যাম্পিয়ান হয়- মাথিউরা দুধবকসী ফুটবল ক্লাব। রানার আপ হয়েছে খেলায় নৈপুন্যতা দেখানো আরেক দল- পীররচক ফুটবল ক্লাব। এবং তৃতীয় হয়েছে- সিংহভাগ  নতুন প্রজন্মদের নিয়ে অংশনেয়া - কানলী ফুটবল ক্লাব । বিয়ানীবাজার স্পোটিং ক্লাব ইউকে এর উদ্যোগে ব্রিটেনের বাংলাদেশীদের অঞ্চলভিত্তিক এযাবকালের সবচেয়ে বড় আয়োজনের স্পন্সর ছিল - যুক্তরাজ্য প্রবাসীদের   অর্থায়নের প্রতিষ্ঠিত চ্যারেটেবল প্রতিষ্ঠান- বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের চেয়ারম্যান মেসবা আহমেদ, ভাইস চেয়ারম্যান মাহবুব আহমেদ, সরওয়ার আলম, সাধারণ সম্পাদক আকবর হোসেইন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন টিপু, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ রহমান,ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, সহকারী কোষাধক্ষ্য রুহেল আহমেদ তারিন, নির্বাহী সদস্য রুহেল আলম  অংশগ্রহনকারী সকল দলের  ম্যানেজার ও প্রতিনিধি এবং  দর্শকবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বলেছেন, 'আমাদের লক্ষ্য ছিল যুক্তরাজ্যে বসবাসরত প্রবীণ ও নবীনদের মাঝে খেলাধুলার মাধ্যমে একটি পারস্পারিক হৃদ্যতার ব্রিজ তৈরী করা।     আজকের সফল টুর্নামেন্ট আমাদেরকে আরও দায়বদ্ধ করেছে। আগামী বছর ছোট ছোট ভুলগুলো শুধরিয়ে গোটা ব্রিটেনের বিয়ানীবাজার বাসীদের নিয়ে লন্ডনে  বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট প্রত্যয় ব্যক্ত করা হয়।’

লন্ডনে ফুটবলকে সামনে নিয়ে বিয়ানীবাজারবাসীর হার্দিক মিলনমেলা

https://www.youtube.com/watch?v=QyLsc9-hJbs&t=1s