ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

লকডাউন অভিশাপ নয় আশীর্বাদ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ০৩:২৯ এএম

লকডাউন অভিশাপ নয় আশীর্বাদ
চা এর দোকানে চা খেতে খেতে দেখলাম পাশের টেবিলে বসে থাকা দুই জনের একজন পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের এক চাচা , চা এর চুমুকের সাথে সাথে বুকের কোণে জমে থাকা দুঃখ প্রকাশ করছেন | আমি আঁড়ি পেতে শুনতে চেষ্টা করতে গেলে উনি আমাকেও উদ্দেশ্য করে বলা শুরু করলেন |  আমি  পঞ্চাশ ঊর্ধ্ব  এই  প্রবাসী চাচার কথাগুলো শুনছিলাম-- ‘এখনো সময় আছে, সঞ্চয় কর’। -’বিদেশে কত বছর ধরে আছ , সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হল- তোমার কাছে কত টাকা আছে, সেটা। দেশে কত টাকা পাঠাইছ সেটা ব্যাপার না , কত ক্যাশ করছ- নিজের পকেটে সেটা হল আসল কথা। দেশে কতজনরে টাকা দিয়ে কার জীবন গড়ে দিসি , সেই ইতিহাস মনে রেখে কোনো লাভ নেই । নিজের জন্য কি করেছেন, নিজের ভবিষ্যতের জন্য কি জমিয়েছেন, সেই হিসেব কর | যে মুখগুলোকে আজ ভিডিও কলে হাসতে দেখ , বিপদে সে মুখগুলোকেই খুঁজে পাবে না , আর এটাই বাস্তবতা | নিজের বুঝটা নাকি পাগলেও বুঝে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি, প্রবাসীরা নিজের বুঝটা কখনই বুঝে না। তবে নিজের করা ভুলটা কিন্তু একদিন ঠিকই বুঝে, তখন আর কিছু করার থাকে না। স্বার্থ আর অর্থ না থাকলে, খুব কাছের আপনজনগুলো খুব দ্রুতই অচেনা হতে থাকবে। এতে তোমার পরিবার বাঁ আত্বীয়দের দোষারোপ করে কোন লাভ নেই, কারণ এটাই স্বাভাবিক, মধু ছাড়া ফুলে কখনো ভ্রমর আসে না। রোদের প্রখরতায় পোড়া চামড়া, ক্যাটারিং এর খাবার খাওয়ার পরেও যেনো অভুক্ত পেট, রাতের ছাড়পোকার কামড়, অক্লান্ত পরিশ্রম- এত কিছু পর মাস শেষে যে বেতনটা আসে, কোন রকম খাওয়ার খরচ রেখে, রক্ত আর ঘামে ভেজা নোটগুলো পাঠিয়ে দিচ্ছি দেশে। একটি বারের জন্যেও ভাবে না, আমার ভিসাটা যদি রিনিউয়াল না হয়, কোন কারণে যদি দেশে ফিরতে হয়, দেশে গিয়ে চলব কি করে? যারা ধরা খেয়েছে, তাদের বুঝার বাকি নেই, যারা এখনো ধরা খাননি, এখনো সময় আছে | নিজের জন্য ভাব । না হলে, দেশে ফিরে চোখের জল ছাড়া আর কিছুই আপন থাকবে না। পরিবারের খরচ মিটিয়ে, নিজের ভবিষ্যেতের জন্য সঞ্চয় কর । কে কি ভাববে, কে কি বলবে, এতকিছু না ভেবে, নিজের ভবিষ্যেত নিয়ে একটু ভাব । কারণ দিন শেষে নিজের হাত পা ছাড়া আর কেউ আপন থাকেনা, পাশে থাকেনা। একদিন তোমার কাছে তুমিই হিসাব দিতে পারবে না! তুমি সঞ্চয় শুধু তোমার জন্য করবে তা কিন্তুু নয়, যাদেরকে তুমি ভালোবাস আজকে সেই ভালোবাসাটা ধরে রাখার জন্যেই ভবিষ্যৎ সঞ্চয়! সঞ্চয় মানেই কাউকে ঠকানো নয় | তোমার পকেটে থাকলে আজকে যেমন করে দিচ্ছ কালকেও দিতে পারবে , আর তোমার না থাকলে কোথা থেকে দিবে ? কেউ দিবে সেই চিন্তা ভুলেও করবা না! তোমার টাকা দিয়ে সে নিজের জীবন ঘুচিয়ে যখন বলবে তুমি কি করেছ আমার জন্য | সে দিন তোমাকে হিসাব মিলাতে হবে তবে , সে দিন তুমি চাইলেও তা মেলাতে পারবে না ,কারণ সময় নদীর স্রোতের মতোই বদলাবে , আর এই পালাবদল তোমাকে মেনে নিতেই হবে; আর এটাই বাস্তবতা!’ এসব বলতে বলতে কখন যে সেই চাচার চোখের কোণে পানি জমে গেলো তা খেয়াল ও করিনি | লকডাউনে পড়ে অনেক প্রবাসী অনেক কিছু শিখেছে | এই লকডাউন তাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ | উনার উপদেশগুলো থেকে অনেক কিছু শেখার আছে | লেখক :  মাছুম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত ব্যুরো চীফ; ৫২বাংলা