ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান,মর্যাদা ও অধিকার আদায়ে কাজ করছি-পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৯, ০২:৫৭ এএম

রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান,মর্যাদা ও অধিকার আদায়ে কাজ করছি-পররাষ্ট্রমন্ত্রী
গ্রীসের রাজধানী এথেন্সে হোটেল প্রেসিডেন্ট মিলনায়তনে জালালাবাদ  এসোসিয়েশন গ্রীস শাখা আয়োজিত বিশ্ব সিলেট উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর, মঙ্গলবার বিকাল ৬টায় সংগঠনের সভাপতি সাংবাদিক তাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মুমিন খানের পরিচালনায় উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন। প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, যা স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নেবে। আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেন করার অনুমোদন পেলেও অর্থ বরাদ্দ হয়নি। বাদাঘাট সড়ক ৬ লেন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। ঢাকা-সিলেট মহাসড়কের টেন্ডার কিছুদিনের মধ্যে হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বক্তব্য শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। প্রবাসীদের অংশগ্রহণের দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান,মর্যাদা ও অধিকার আদায়ে আমরা সচেষ্ট রয়েছি।
উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো.জসীম উদ্দিন এনডিসি। উৎসবে প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি ওয়ালী উদ্দিন শামীম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, ডক্টর সৈয়দা ফারহানা নূর চৌধুরী, প্রথম সচিব লেখক সুজন দেবনাথ, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মাতুব্বর, সজীব ব্যাপারী প্রমুখ। বাংলা গ্রিক এডুকেশন সেন্টারের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি দাদন মৃধাসহ প্রতিষ্ঠাতা সদস্যরা ক্রেস্ট প্রদান করেন।দোয়েল একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকারা।বৃহত্তর ফরিদপুর ফেডারেশনের সভাপতি আবিদ হানজালা নেতৃত্বে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। শরীয়তপুর সমাজকল্যাণ সমবায় সমিতির সভাপতি আলমগীর হুসাইন ফারুকের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়, বৃহত্তর খোলনার সংগঠন ইন গ্রীস এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন গ্রীস শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নজরুল ইসলাম, নাসিরুল ইসলাম, নেয়ামত আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম রিপন,শামীম, জাবের আহমদ, ইকবাল হোসেন,মাসুম আহমদ,এমদাদ চৌধুরী ও শুকুর আলী। গ্রীসে অবস্থানরত সকল বাংলাদেশিদের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।