ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

যুক্তরাজ্যে ব্যারিস্টার সুলতানা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কিউসি নিযুক্ত

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫০ এএম

যুক্তরাজ্যে ব্যারিস্টার  সুলতানা  প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত  নারী  কিউসি নিযুক্ত
যুক্তরাজ্যে প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী হি‌সে‌বে কিউসি নিযুক্ত হ‌য়ে‌ছেন ব্যারিস্টার সুলতানা তাপাদার। ২২ ডিসেম্বর নতুন নিয়োগ পাওয়া ১০১ জন কুইন্স কাউন্সেল (কিউসি)-এর তালিকা প্রকাশ করা হয়। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর পরামর্শে লর্ড চ্যান্সেলর এমপি ডোমিনিক রাব এই নিয়োগ দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যুক্তরাজ্যে প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সুলতানা তাপাদার এর দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। তার বাবার নাম শাহাবউদ্দিন তাপাদার । সুলতানা নিয়মিতভাবে কর্পোরেট ক্লায়েন্টদের, বিশেষ করে বৃহৎ মাল্টি-ন্যাশনাল কর্পোরেশনকে গোপনীয়তা ও ডেটা সুরক্ষার মতো বিষয়গুলোতে পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া তার হাই -প্রোফাইল কাউন্টার টেররিজম এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় কাজের অভিজ্ঞতা রয়েছে। সুলতানা তাপাদার একজন  অভিজ্ঞ মানবাধিকার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনে বি‌শেষজ্ঞ আইনজীবী। আপিল আদালতের ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলের বিষয়ে সাধারণ ক্লায়েন্টদের উপদেশ দেওয়ার ক্ষেত্রেও তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান হিউম্যান রাইটস অব প্রিজনার্স সেন্টার ও  ল্যাথিন আমেরিকান সেন্টার ফর হিউম্যান রাইটস এর অধীনে জেলবন্দিদের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে  কাজ করেছেন। No 5 Chambers এ প্রেকটিস করা সুলতানা একজন ব্যারিস্টার হি‌সে‌বে আইন পেশায় কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধ‌রে নারী অধিকার নি‌য়েও কাজ কর‌ছেন। তিনি  ব্রিটেনে ডাইভার্স কমিউনিটির নারীদের  অনুপ্রেরণাদান ও নারীদের ক্ষমতায়ন এবং তাদের জীবন-মান উন্নয়ন এর  বিভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করা সংগঠন  ওমেনস এমপাওয়ার ট্রিপ- এর ফাউন্ডার। ব্যারিস্টার সুলতানার ওমেনস এমপাওয়ার ট্রিপ- বিভিন্ন সংস্থাগুলিকে মোকাবেলা করতে এবং সাংগঠনিক ও ব্যবসায়িক কর্মক্ষমতার উপর এর প্রভাব কমাতে সাহায্য করার জন্য সচেতনা সৃষ্টি ও এসম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করে। এছাড়াও তিনি একজন ডাইভার্সিটি ও ইনক্লোশন ট্রেইনার হিসাবে  বড় বড় বহুজাতিক কর্পোরেশনের ডিজাইন এবং বৈচিত্র্য ও সমতা প্রশিক্ষণ প্রদান করেন। মূলত কর্মক্ষেত্রে বৈষম্য, নিপীড়ন এবং হয়রানি সম্পর্কিত সমস্যাগুলি  অন্বেষণ করে   কর্মজীবি প্রশিক্ষণার্থীদের মধ্যে  আত্মবিশ্বাস তৈরির কাজটি করা হয়।এবং যে কোনও সংস্থায় এই জাতীয় সমস্যা দেখা দিলে তা মোকাবেলার সকল প্রকার সক্ষমতা আনয়নে ডাইভার্সিটি ও ইনক্লোশন ট্রেইনার হিসাবে সার্বিক সহযোগিতা করেন ব্যারিস্টার সুলতানা তাপাদার। তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম মোডেস্ট ফ্যাশন ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা ও পরিচালক। যা বিশ্বজুড়ে বিলাসবহুল এবং সমসাময়িক মোডেস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলিকে প্রদর্শন করে আসছে। প্রসঙ্গত  গত মোডেস্ট ফ্যাশন ফেস্টিভ্যালটি ১.৫৬ বিলিয়ন বিশ্বব্যাপী দর্শকদের আকর্ষণ করে। সুলতানা তাপাদার  ব্রিটেনের বার স্টেন্ডার্ড বোডের  রিলিজিওন ডিসক্রিমিনেশন টাস্ক ফোর্সের প্রথম চেয়ারম্যান হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  এছাড়াও তিনি মুসলিম ল-ইয়ারর্স এ্যাকশন গ্রুপের চেয়ার হিসাবেও  বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ডাইভার্স কমিউনিটির   ইন্সপারেশনাল কাজ করেছেন। ব্রিটেনে কুইন্স কাউন্সেল (কিউসি) নিযুক্ত হওয়া ব্যারিস্টার সুলতানা তাপাদার এর  কাজের স্বীকৃতিস্বরুপ, সাফল্যের পালকে আরও যুক্ত হয়েছে- হিরোজ টপ টেন ওমেন ফিউচার লীডারর্স ২০২১ এওয়ার্ড ও ( প্রফেশন ক্যাটাগরিতে) এশিয়ান ওমেন অব এচিভম্যান্ট ২০২১ এওয়ার্ড।

যুক্তরাজ্যে ব্যারিস্টার সুলতানা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কিউসি নিযুক্ত

https://www.youtube.com/watch?v=GwBIVDS9Vr0&t=4s