ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে পূর্ব লন্ডনের ওয়াটনি মার্কেটে  জনসংযোগ ও সমাবেশ

প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৫:১৫ এএম

যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে পূর্ব লন্ডনের ওয়াটনি মার্কেটে  জনসংযোগ ও সমাবেশ
যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই-  শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি  একটি  যৌথ  সামাজিক আন্দোলন শুরু করেছে।  কমিউনিটিতে  সামাজিক প্রচারণার  অংশ হিসাবে  ২ জুলাই শনিবার লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার ওয়াটনি মার্কেটে এ জনসংযোগ ও  স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি করেছে। বেলা দুইটায় কমার্শিয়াল রোডের  সামন থেকে ক্যাম্পেইনে অংশনেন টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যবসায়ী ,কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ । যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নেতৃবৃন্দ পূর্ব লন্ডনের বাঙালিদের ব্যবসা ও সামাজিক মিলনের অন্যতম স্থান ওয়াটনি মার্কেট সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন। এসময় ’কেন ঈদের ছুটি চাই’- তার ব্যাখ্যা সম্বলিত লিফলেট ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে  বিতরণ ও উদ্বুদ্ধ করা হয়। পরে ওয়াটনি মার্কেট এর সামনে সংক্ষিপ্ত পথ সমাবেশে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো: আব্দুস শুকুর ও উপদেষ্টা সাদ উদ্দিন, সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক কামরুল খান, ট্রেজারার নাজমুল হক, সাবেক সভাপতি এ কে এম হেলাল,সহ সভাপতি হাবিবুর রহমান বাবলু প্রমুখ। বক্তারা বলেন,  ঈদের ছুটির দাবি কর্মক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে। মাল্টিকালচারাল ও মাল্টিরেসিয়েল ব্রিটেনে সকল জাতি ,ধর্মের উৎসব পালন করা তাদের অধিকার। মুসলমানদের ধর্মীয় দুই উৎসবের দিনে প্রতিষ্ঠান থেকে স্টাফদের ছুটি পাওয়ার  নৈতিক দাবীটি দ্রুত বাস্তবায়ন করার দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন, মালিক পক্ষ আন্তরিক হলে বছরে ঈদের দুটি দিন ছুটি পাওয়া সম্ভব। জরুরী ও সেবামূলক যেসব প্রতিষ্ঠান পলিসিগতভাবে বন্ধ করা সম্ভব নয়, সেসব প্রতিষ্ঠানে অন্য জাতি ও ধর্মাবলম্বী স্টাফ দিয়ে প্রতিষ্ঠান চালানো সম্ভব। এবং একইভাবে তাদের ধর্মীয় উৎসব দিনে মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বী স্টাফ দিয়ে  তাদের ছুটি বাস্তবায়ন সম্ভব। বক্তারা আরও বলেন, ব্রিটেনে বাংলাদেশীদের অনেক আলোকিত কাজ জাতীয়ভাবে প্রসংশিত। মুসলিম প্রতিষ্ঠানে  বছরে দুটি ঈদে প্রতিষ্ঠান যদি বন্ধ অথবা স্টাফদের ছুটি দেয়া হয়- তাহলে এই উদাহরণ কমিউনিটিতে অনুকরণীয় হয়ে থাকবে। ব্রিটেনে অন্যান্য জাতি ও ধর্মাবলম্বী যারা এসুযোগ থেকে বঞ্চিত তারাও  অনুপ্রাণিত হবে। যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই -সামাজিক ক্যাম্পেইনের সমন্বয়ক  ও ৫২বাংলা টিভির হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ভিপি ছরওয়ার আহমদ  সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- ঈদের দিনে মুসলমানদের ছুটি তার ধর্মীয় অধিকার। একজন শ্রমিক হিসাবে তার উৎসব দিনে ছুটি  না পাওয়া মানবাধিকার লংঘনের শামিল। আমরা চাই মালিক পক্ষ  ধর্মীয় ও মানবিক দিকটিকে  সামনে রেখে আসন্ন পবিত্র ইদুল আযহা থেকে ঈদের ছুটি বাস্তবায়ন করবেন। ক্যাম্পেইনের সমন্বয়ক ছরওয়ার আহমদ বলেন,  এই উদ্যোগটি  মুসলমানদের দ্বারা পরিচালিত ব্যবসা  প্রতিষ্ঠান থেকে শুরু করা জরুরী। তাহলে অন্তত নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্টাফরা তাদের পরিবার নিয়ে ঈদ করতে পারবেন। এছাড়াও তিনি পবিত্র ঈদ উদযাপনের সময়  ঈদের মানবিক সৌন্দর্যকে  ডাইভার্স কমিউনিটিতে ছড়িয়ে দেবারও আনুরোধ জানান। এবং অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় উৎসব দিনে ছুটি দেবার দাবি জানান। পূর্ব লন্ডনের ওয়াটনি মার্কেটে  অনুষ্ঠিত ঈদের ছুটি চাই ক্যাম্পেইনটির  সার্বিক তত্বাবধানে  ছিলেন- ৫২বাংলার ইউকে চ্যাপটার সম্পাদক চৌধুরী মুরাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঈদের ছুটি চাই ক্যাম্পেইনের অপর সমন্বয়ক ও ৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি। প্রসঙ্গত যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- ক্যাম্পেইনে ইতিমধ্যে প্রায় শতাধিক পেশাজীবি, সামাজিক ও কমিউনিটি সংগঠন, কবি, লেখক, সাংবাদিক একাত্নতা প্রকাশ করেছেন। এই ক্যাম্পেইনের অংশ হিসাবে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গত ২০ জুন থেকে পাচ শতাধিক যুক্তরাজ্য প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘ঈদের ছুটি চাই’- শ্লোগাণ সস্বলিত পোষ্টার তাদের ব্যক্তিগত ওয়ালে প্রচার অব্যাহত রেখেছেন। এছাড়াও  যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাস্পেইনের অংশ হিসাবে যুক্তরাজ্যবাসী লেখক, পাঠক ও সংগঠকদের লেখা নিয়ে  ৫২বাংলা ওয়েভ পোর্টাল প্রতিদিন লেখক,পাঠক ও সংগঠক এর লেখা  বিশেষ নিবন্ধ  প্রকাশ করছে। এবং কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শ্রমিকদের মতামত নিয়ে ৫২বাংলাটিভি ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রচার করছে।  যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রসংশিত হচ্ছে এবং ক্যাম্পেইনে মানুষ একাত্নতা প্রকাশ করছেন। সামাজিক এই উদ্যোগে  অংশগ্রহন ও যোগাযোগ , কো-অর্ডিনেটর  ছরওয়ার আহমদ M :  07985 418432 ,  আনোয়ারুল ইসলাম অভি  07904971971 ।