ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

স্কটল্যান্ডসহ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রথমবারের মত মুক্তি পাচ্ছে বাংলা ছায়াছবি ‘মিশন এক্সট্রিম’

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ০৫:৩৭ পিএম

স্কটল্যান্ডসহ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রথমবারের মত মুক্তি পাচ্ছে বাংলা ছায়াছবি ‘মিশন এক্সট্রিম’
স্কটল্যান্ডসহ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রথমবারের মত মুক্তি পাচ্ছে বাংলা ছায়াছবি। সিনেমা চেইন সিনেওয়ার্ল্ডের মূলধারার সিনেমা হলগুলোতে আসছে 'মিশন এক্সট্রিম' নামের এ ছায়াছবি। আগামী ৭ জানুয়ারী থেকে হলগুলোতে মোট ৭৭টি শো দেখাবে বলে জানিয়েছেন এ সিনেমার ইউকে ও ইউরোপ ডিষ্ট্রিবিউটর রিভেইরী ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। সোমবার বিকেলে লণ্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে রিভেইরী ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক রিন্টু চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু ও চলচ্চিত্র নির্মাতা মিনহাজ কিবরিয়া। এছাড়াও ঢাকা থেকে ইন্টারনেট সংযোগে যুক্ত ছিলেন পরিচালক সানী সানোয়ার ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। ২০১৯ সালের ২০ মার্চে ঢাকায় ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরু হয়। বাংলাদেশ ও দুবাইয়ে সিনেমাটির শুটিং হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজমের সত্য ঘটনা নিয়ে কপ ক্রিয়েশনের ব‍্যানারে নির্মিত ‘’মিশন এক্সট্রিম’। পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প। পরিচালনা করেছেন ঢাকা এট‍্যাক মুভি খ‍্যাত লেখক,পরিচালক সানী সানোয়ার ও ফয়সল আহমেদ। আন্তর্জাতিকমানের এই সিনেমা বাংলাদেশে ব্যাপক প্রসংশিত হয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি করেছে বিশ্বের বিভিন্ন মহলে। তাই এই সিনেমাটি দেখার আহবান জানিয়েছেন খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু। বাংলা সিনেমা মানসম্মত ভাবে বানানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়াও বড় একটি কাজ বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ব্রিটিশ বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা মিনহাজ কিবরিয়া। ইউকেতে মিশন এক্সট্রিম মুক্তি বিষয়ে সিনেমার পরিচালক সানী সানোয়ার বলেন, দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি শ্লথ হলেও, বিদেশে অবারিত সম্ভাবনা আছে। আর আমাদের ছায়াছবিটি বিদেশে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। আরো ব্যাপকভাবে সমাদৃত হওয়ার প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ঐশীর এটি প্রথম সিনেমা। ভিলেন হিসেবে অভিনয় করেছেন তাসকিন রহমান । এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, , দীপু ইমাম, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান প্রমুখ।। পরিবেশনা সংস্থা রিভেরী ফিল্ম কর্ণধার রন্টি চৌধুরী বলেন, যুক্তরাজ্যে এত বাংলাদেশি থাকার পরও আমরা এখানে কোনো দেশীয় সিনেমা রিলিজ দিতে সাহস পেতাম না। এর মূল কারণ ছিল কনটেন্টের মান। কিন্তু, ‘মিশন এক্সট্রিম’ দেখে মনে হলো এটা নিশ্চিন্তে করা যায়। পরিবেশনা সংস্থা আপাতত যুক্তরাজ্য ও আয়াল‍্যান্ডে এ ছায়াছবিটি মুক্তি দিলেও ভবিষ্যতে ইটালি, স্পেন,পর্তুগাল ও জার্মানীতে মিশন এক্সট্রিম সহ অন‍্যান‍্য বাংলা ছায়াছবিও সিনেপ্লেক্স গুলোতে চালাবেন বলে জানান। ৭ জানুয়ারী থেকে সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, ওয়েষ্ট ইন্ডিয়া কী, লুটন, ডাবলিন, সুইনডন, মিল্টন কিংস, বার্মিংহাম, ব্র্যাডফোর্ড, ব্রিষ্টল, কার্ডিফ, গ্লাসগো, এবারডিন ও এডিনবরায়। সবাইকে ছায়াছবিটি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।