ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

মিলানে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৭:২৬ এএম

মিলানে বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও নানান আয়োজনের মধ্যদিয়ে প্রতিবছরের মত এবারও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান মহান বিজয় দিবস উদযাপন করেছে । মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলানে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার বাংলাদেশী নাগরিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাতীয় সংসদ সদস্য জনাব দীপংকর তালুকদার। দিবসের শুরুতে কনসাল জেনারেল ও কর্মকর্তাবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ হতে পাঠের মাধ্যমে দিবসের দ্বিতীয়ভাগের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে প্রধান অতিথি ও কনসাল জেনারেলসহ কর্মকর্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অত:পর কমিউটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের স্মরণে একমিনিট নীরবতা পালন ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পড়ে শোনানো হয়। প্রধান অতিথি মিলানে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা জনাব নুর মোহাম্মদকে কনস্যুলেট জেনারেল-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রবাসী বাংলাদেশীগণ তাঁদের বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অত:পর ২০১৮-১৯ অর্থবছরে ইটালী থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। ব্যক্তিপর্যায়ে ৪ জন এবং সাংগঠনিক পর্যায়ে ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননার জন্য মনোনীত করা হয়। প্রধান অতিথি দীপংকর তালুকদার বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, যে সব ব্যক্তি বা রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ও স্থায়ীত্বের ব্যাপারে সন্দিহান ছিলেন তারাই আজ এ দেশের ব্যাপক উন্নয়নের স্বীকৃতি দিয়ে চলেছেন। অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সূচিত সকল উন্নয়ন কর্মসূচীকে এগিয়ে নিতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সভাপতির ভাষণে কনসাল জেনারেল জনাব ইকবাল আহমেদ বলেন, বাংলাদেশ যত অল্প সময়ে স্বাধীনতা অর্জন করেছে এত অল্প সময়ে স্বাধীনতা অর্জনের অভিজ্ঞতা কোন দেশের নেই। ১৬ ডিসেম্বর ১৯৭১ এ পাকিস্তানী বাহিনী প্রায় ৯৩০০০ সৈন্য নিয়ে যে আত্মসমর্পন করে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বৃহত্তম আত্মসমর্পনের ঘটনা। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ পাকিস্তানের চারগুন। উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। কিছু কিছু সূচকে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। তিনি সরকার কর্তৃক গৃহীত সকল উন্নয়ন প্রয়াসে সবাইকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান । মিলানে বসবাসরত সঙ্গীত শিল্পী সুচিত্রা রোজারিও ও মনিরুল আলমের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।