মাদারীপুর জেলার একমাত্র রেজিষ্ট্রেশনকৃত শিশু কিশোর ও যুব কল্যাণ সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারা এর ২০২১-২০২৩ কমিটি গঠন করা হয়েছে। শুভাকাশ ইশারা’র উপদেষ্টা ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানের সভাপতিত্বে মাদারীপুর পৌরসভার মেয়র ও শুভাকাশ ইশারা’র প্রধান উপদেষ্টা মোঃ খালিদ হোসেন ইয়াদ দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন করেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শুভাকাশ ইশার উপদেষ্টা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গির হোসেন,উপদেষ্টা ও মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক গোলাম কবির।
মোহাম্মদ শফিক স্বপনকে সভাপতি ও মো: জুম্মান হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২০২১-২০২৩ দি¦-বার্ষিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি মো: কামরুজ্জামান কাজল খান, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম শহিদ খান, সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ মোঃ রফিক খান, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন রিপন, সমাজ কল্যাণ সম্পাদক নার্গিস আক্তার, মহিলা সম্পাদিকা নাজনীন আক্তার নুপুর, দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক সৌরভ হালদার এবং কার্যকরী সদস্যরা হচ্ছেন মোঃ খায়রুল হাসান জুয়েল, মোঃ অলিউল আহসান কাজল, মোঃ খসরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম মাসুম ও মোঃ শফিকুল ইসলাম জীবন।
উল্লেখ্য শুভাকাশ ইশারা ১৯৯০ সালের ৪ অক্টোবর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মাদারীপুর জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে ১৯৯৩ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও ২০২০ সালে জানুয়ারী মাসে ভারতে অনুষ্ঠিত এপার বাংলা-ওপার বাংলা সাংস্কৃতিক উৎসবে অংশ গ্রহণ করে মাদারীপুর জেলার সুনাম বয়ে আনে।
-
সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির
-
বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর
-
ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন?
-
লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন
-
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত