ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

মর্যাদার সাথে গ্রিসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৪:০৪ এএম

মর্যাদার সাথে গ্রিসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে
৭ই মার্চ (রবিবার) সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসুদ আহ্‌মদ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন । জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রদূত জনাব আসুদ আহ্‌মদ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। গ্রিসসহ সারা বিশ্বে চলমান করোনা মহামারী পরিস্থিতির প্রেক্ষিতে এ বছর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে অনলাইনে জুম প্লাটফর্মে একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হয়। দুই ভাগে বিভক্ত বিশেষ এ ওয়েবিনারের প্রথম অংশে অংশগ্রহণ করেন গ্রিসে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অমৃত লাগুন, গ্রিসের মিউনিসিপ্যালিটি অব পিনিওস এর মেয়র এবং সাবেক সংসদ সদস্য আন্দ্রেয়াস মারিনোস, গ্রিসের ইউনেস্কো ক্লাব অব পিরাউস অ্যান্ড আইল্যান্ডের -এর সভাপতি ইয়ানিস মারোনিতিস, গ্রিসের পিরাউস-এ বাংলাদেশের অনারারী কনসাল জেনারেল থিওডোর ভেনিতজানোস, মাল্টায় বাংলাদেশের অনারারী কনসাল মার্সেলো চেরুবিনো এবং বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি এবং প্রচার মাধ্যম ব্যক্তিত্ব আলেকজান্ডার কাদের বক্স। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপন্থাপন করেন ইউনিভার্সিটি অব এথেন্সের অধ্যাপক ড. ডিমিট্রিয়স ভাসিলিয়াদিস। এছাড়া মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত এই ওয়েবিনারে জন্য প্রেরিত ভিডিও বার্তা প্রচার করা হয়। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এবং গ্রিস আওয়ামী লীগ -এর নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা এ ওয়েবিনারে অংশগ্রহণ করেন। ওয়েবিনারের প্রথম অংশে রাষ্ট্রদূত জনাব আসুদ আহ্‌মদের সঞ্চালনায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক বক্তৃতার গুরুত্ব ও বৈশ্বিক তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু তার বক্তৃতার মাধ্যমে যুগোত্তীর্ণ নেতায় পরিণত হয়েছিলেন। তার আহবান শুধু বাঙালিদের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেুর মেহনতি, নির্যাতিত মানুষের যৌক্তিক দাবি আদায়ের অনুপ্রেরণা ও শক্তিতে পরিণত হয়েছে। দূতাবাসের কাউন্সেলর মো. খালেদের সঞ্চালনায় ওয়েবিনারের দ্বিতীয় অংশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুক্ত আলোচনায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস, গ্রিস আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। বাণী পাঠের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শন করা হয়। এছাড়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তি উপলক্ষ্যে তৈরিকৃত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। ওয়েবিনারের দ্বিতীয় অংশে বাংলায় পরিচালিত আলোচনায় বক্তাগণ তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা এবং বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃপ্ত পদক্ষেপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রদূত আরো বলেন, জাতির পিতার ভাষণের ইউনেস্কো কর্তৃক পৃথিবীর গুরুত্বপূর্র্ণ দালিলিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি আমাদের জাতির জন্য এক গর্বের বিষয়। তিনি নতুন প্রজন্মের মধ্যে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দেবার আহবান জানান।