ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

গ্রীসের অভিবাসন ও অ্যাসাইলাম মন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি'র বৈঠক

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২১, ০৪:০১ পিএম

গ্রীসের অভিবাসন ও অ্যাসাইলাম মন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি'র বৈঠক
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকির মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠকর পর নিরাপদ অভিবাসন বিষয়ে সহযোগিতা ও বাংলাদেশ থেকে শ্রমিক আনয়নের বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়। সোমবার (২৯ নভেম্বর) বৈঠকে তারা অবৈধ অভিবাসন রোধ এবং বৈধভাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য বিশেষ শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনাকালে, বৈধ পন্থায় শ্রমিকদের প্রবেশাধিকার দিলে অবৈধ মানবপাচার অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলে মত প্রকাশ করেন। গ্রিক মন্ত্রী মিতারাকি বলেন আগামী জানুয়ারির মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হবে। তিনি ফেব্রুয়ারিতে ঢাকায় সফর করবেন। এসময় রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, দূতাবাসের কর্মকর্তা ও গ্রিক সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সফরে মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনির সালেহীন ,বাংলাদেশ ওয়েজ-আর্নার বোর্ডের মহা-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান ,অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচারিয়া খোকন (এনডিসি) প্রধান মন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম ,পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ মনোয়ার মোকাররম এবং পিডব্লিউডি'র প্রকৌশলী কাজী ফিরোজ হাসান। উল্লেখ্য মুজিব বর্ষের কর্মসূচী অনুযায়ী গ্রীসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী পরিবারের সন্তানদের বাংলা শিক্ষা কার্যক্রমের আওয়াতায় বঙ্গবন্ধুর নামে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যালয়ের জায়গা নির্ধারণ ও সংশ্লিষ্ট গ্রিক মন্ত্রণালয়ের সাথে ফলপ্রসূ বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।