ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

মর্যাদাপুর্ণ ব্রিটিশ এডুকেশন এওয়ার্ড ম্যানচেষ্টারে অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০১ পিএম

মর্যাদাপুর্ণ ব্রিটিশ এডুকেশন এওয়ার্ড ম্যানচেষ্টারে অনুষ্ঠিত
গ্রেট বৃটেনের মর্যাদাপুর্ণ ‘বৃটিশ এডুকেশন এওয়ার্ড' ৪র্থ বারের মতো ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানচেষ্টারের অভিজাত হিলটন হোটেলে।ভিন্ন ধর্ম-বর্ণের সারা দেশের ৭২ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনের মধ্যি দিয়ে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।গত ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঝাকজমকপূর্ন 'ব্রিটিশ এডুকেশন এওয়ার্ড ২০২০' অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডের মেধাবী শিক্ষার্থীদের এ মিলন মেলায় উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন সিটি কাউন্সিল ও মেট্রোপলিটন বারা কাউন্সিলের মেয়র,শিক্ষাবিদ এবং কমিউনিটির সূধীজন । অনুষ্ঠানে ছিল গ্যালা ডিনার এবং মেধাবী মিক্ষার্থীদের মাঝে এওয়ার্ড প্রদান। ২০১৯ সালে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফলের অধিকারী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের যুক্তরাজ্যের পাঁচটি রিজিয়নে ৬টি ক্যাটাগরিতে বাছাইকৃত ৭২ জন শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ এ এওয়ার্ড প্রদান করা হয়।এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা ছিলেন আনন্দে উচ্চসিত। শিক্ষাবিদ প্রফেসর বাসমা এলাহী এবং নোভেলিস্ট জে অ্যালেন এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এওয়ার্ডে অতিথি হিসেবে উপস্থিত ফরেন এন্ড কমনওয়েলথ অফিস এন্ড দ্যা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভোলপম্যান্ট বিষয়ক মন্ত্রী এন্ড্রু স্টিফেনসন। তিনি তাঁর আলোচনায় বলেন, বিদেশী শিক্ষার্থীদের ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য সহজে ভিসা প্রাপ্তির সুযোগ রয়েছে। শিক্ষার্থীদেরমোঝে এওয়ার্ড প্রদান করে প্রেরণা জাগানো বক্তব্য প্রদান করেন ম্যানেচষ্টার মেট্রপলিটান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ম্যালকম প্রেস, লীডস ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মারগারেট হাউজ, ইউনিভার্সটিি ফর দ্যা ক্রিয়েটিভ আর্টস এর ভাইস চ্যান্সেলর প্রফেসর বশির মাকুল। অনুষ্ঠানে এন্ডু ষ্টিফেনসন ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেমস ডেলি এমপি, মার্ক লগান এমপি, ক্রিষ্টিন ওয়েকফর্ড এমপি, আফজাল খান এমপি, সায়া ব্রিটক্লিফ এমপি এবং সাবেক মন্ত্রী আইভান লুইস।এছাড়া বিভিন্ন কলেজ-স্কুলের অর্ধশতাধিক অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানচেষ্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির গভর্ণর ও আল হাবীব ফাউন্ডেশনের চেয়ার শিক্ষাবিদ মোহাম্মদ হাবীবউল্লাহ ওবিই জেপি  'ব্রিটিশ এডুকেশন এওয়ার্ড' অনুষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে বৃটেনের একমাত্র জাতীয় ইভেন্ট হিসেবে তাঁর আলোচনায় উল্লেখ করেন। বক্তারা ব্রিটেনকে শিক্ষার্থীদের জন্য এক অনন্য দেশ হিসেবে উল্লেখ করেছেন। 'বৃটিশ এডুকেশন এওয়ার্ডে'র ফাউন্ডার আমীন বাবর চৌধুরী বলেছেন ‘চতুর্থবারের মতো এ এওয়ার্ড অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে তিনি একজন বাংলাদেশী হিসেবে গর্বিত।' এছাড়াও শিক্ষাক্ষেত্রে অনন্য ভূমিকা রাখায় অধ্যাপক বাশির মাকবুলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় ভাল ফলাফল এবং ক্যারিয়ার গঠনে এ এওয়ার্ডটি বিশেষ অনুপ্রেরণা প্রদান করবে এ প্রত্যাশা ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ উপস্থিত অতিথিসহ সকলের, তাঁরা সবাই এ অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন।