ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত

ব্রিটেনে বাংলাদেশী বংশদ্ভোদ মোহাম্মদ আহবাব হোসেন  কাউন্সিলের স্পিকার নির্বাচিত

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ০৪:৫৭ পিএম

ব্রিটেনে বাংলাদেশী বংশদ্ভোদ মোহাম্মদ আহবাব হোসেন  কাউন্সিলের স্পিকার নির্বাচিত

ব্রিটেনে মূলধারার রাজনীতিতে অংশগ্রহ করে  বাঙ্গালীর সাফল্যের ইতিহাসে যুক্ত হয়েছে আরেকটি পালক।বাংলাদেশী বংশদ্ভোদ মোহাম্মদ আহবাব হোসেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হয়েছেন।  লন্ডনের বারা সমূহের মর্যাদাপূর্ণ ‘স্পিকার’ পদটি  ব্রিটেনের রাণীর প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করে। সে অনুসারে  কাউন্সিলার আহবাব হোসেন টাওয়ার হ্যামলেটস বারায় পরবর্তী স্পিকার নির্বাচন পর্যন্ত ব্রিটেনের রাণীর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন।

কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন গত স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে  লন্ডনের   টাওয়ার হ্যামলেটস বারার কাউন্সিলার নির্বাচিত হন।

গত ৩০ সেপ্টেম্বর বুধবার ভার্চুয়াল ফুল কাউন্সিল মিটিংয়ে এই নির্বাচন সম্পন্ন হয়। উল্লেখ্য এই ফুল কাউন্সিল মিটিং গত মে মাসে হওয়ার কথা ছিল। কোভিড ১৯ এর কারণে সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত হয়। একই সময়ে ডেপুটি স্পিকার হিসেবে কাউন্সিলার জেনেট রহমানও নির্বাচিত হন।

২০১৮ সালের ৩ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে টাওয়ার হ্যামলেটস এর বেথনাল গ্রীণ ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে মোহাম্মদ আহবাব হোসেন কাউন্সিলার নির্বাচিত হন। ২০১৯ শের মে মাস থেকে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেনের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকর পুর গ্রামে। তার পিতার নাম মরহুম মদরিছ মিয়া আর মাতার নাম মরহুমা শিরিয়া বেগম। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। ব্রিটেনের মূলধারার রাজনীতিতে যুক্ত আহবাব হোসেন প্রভাকরপুর প্রাইমারি স্কুল, এইডেড হাইস্কুল ও মদনমোহন কলেজের ছাত্র ছিলেন।

লন্ডনে তিনি এইচএনডি ইন বিজনেস কোর্স করেছেন। তিনি ব বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলার জয়েন্ট সেক্রেটারি ছিলেন।

 লন্ডনে বায়তুল আমান মসজিদ, বঙ্গবন্ধু  পরিষদ ইউকে সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কমিউনিটির সেবায় কাজ করেছেন। এছাড়াও বেথনাল গ্রীন ওয়ার্ড লেবার পার্টির ভাইস চেয়ার ও জিসি ডেলিগেট এর দায়িত্ব পালন করেন স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন ।

[youtube]MMIzsN2qh0M[/youtube]