ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম

ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত
বাহরাইনে ইরানের হামলায় নিহত বাংলাদেশি আবুল মহসিন ওরফে তারেক

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন-এ ইরানের হামলায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। তাঁর নাম আবুল মহসিন ওরফে তারেক (৫২)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। গতকাল রোববার (১ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে হামলার ঘটনাটি ঘটে।

বাহরাইনে অবস্থানরত স্বজনদের উদ্ধৃতি দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত আবুল মহসিন রাজধানী মানামা-য় আরসি ড্রাইডক নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানে রাতের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন।

নিহতের শ্যালক রিয়াজ উদ্দিন জানান, বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টার দিকে পরিবারের সদস্যরা মৃত্যুসংবাদ পান। মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আবুল মহসিন ২০০৯ সালে বাহরাইনে পাড়ি জমান। তিনি এক কন্যাসন্তানের জনক। তাঁর পরিবার বর্তমানে চট্টগ্রাম নগরে বসবাস করছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর প্রথম আলোকে বলেন, ‘বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী নিহত হওয়ার সংবাদ বিভিন্ন মাধ্যমে জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, বাহরাইনসহ সেসব স্থান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত-এ ইরানের হামলায় আরেক বাংলাদেশি নিহত হন। তাঁর নাম সালেহ আহমদ। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলায় তিনি মারা যান।