ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ব্রিটিশ রানির ওবিই খেতাব পেলেন বিসিএ’র প্রেসিডেন্ট  এম এ  মুনিম   

প্রকাশিত: ০৬ জুন ২০২২, ০৭:৩০ পিএম

ব্রিটিশ রানির ওবিই খেতাব পেলেন  বিসিএ’র প্রেসিডেন্ট  এম এ  মুনিম   
২রা জুন ছিল ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনের সত্তর বছর পূর্তি ও ৯৬তম জন্মদিন। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদানের জন্য এম এ মুনিম রানি এলিজাবেথ সম্মাননা প্রদান করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনের সত্তর বছর পূর্তি ও ৯৬তম জন্মদিন উপলক্ষে ব্রিটেনসহ সংশ্লিষ্ট দেশগুলিতে ‘প্ল্যাটিনাম জুবিলি’ পালিত হয়েছে ৫ জুন পর্যন্ত।  ২রা জুন জন্মদিন উপলক্ষে এ বছরের এই দিনটি ব্রিটিশদের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্রিটেনে বসবাসরত বিভিন্ন গুণী ব্যক্তিদেরকে রানি দ্বিতীয় এলিজাবেথ সম্মাননা প্রদান করেন। তাদের মধ্যে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে এর সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদানের জন্য পেলেন ওবিই পদক। এম এ মুনিম বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়শন ইউকে  এর সম্মানিত সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত। এম এ মুনিম এ পদক পাওয়ায় দেশ-বিদেশের বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে মোহাম্মদ মুনিম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কমিউনিটির জন্য বিশেষ করে ক্যাটারার্স এসোসিয়শনের জন্য যে কাজ করে যাচ্ছি তারই স্বীকৃতি হিসাবে এ পদক পেয়েছি বলে আমি গর্বিত। আমি ক্যাটারার্স এসোসিয়শনের সকল সদস্য, কর্মকর্তার কাছে কাজ করার সুযোগ দানের জন্য কৃতজ্ঞ।’ কুলাউড়ার সন্তান হিসাবে এমন সম্মানীত পদক পাওয়ায় তার অনুভূতি জানতে চাইলে বলেন, ‘আমি তো কুলাউড়ারই একজন মানুষ, বাংলাদেশের মানুষ, তাই আমার এ সম্মান প্রাপ্তি, কুলাউড়ার সকল মানুষের জন্যই সম্মান বয়ে এনেছে বলে আমি বিশ্বাস করি।’ মোহাম্মদ মুনিমের ওবিই খেতাব প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন  বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, পাশা খন্দকার এমবিই,  জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারি আমিনুল হক জিল্লু, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ সাংবাদিক নবাব উদ্দিন, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক খছরু মোহাম্মদ খান, নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ এবং মৌলবীবাজার জেলা জনকল্যাণ ট্রাস্ট মিডল্যান্ডস-এর সহসভাপতি আব্দুল কাদির আবুল। উল্লেখ্য যে, একসময়ের সিলেটের তুখোড় ছাত্র নেতা বর্তমান বিসিএ সভাপতি এম এ মুনিম ১৯৫৮ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কামার কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব মো: আবদুল বারী ছিলেন একজন প্রখ্যাত ঠিকাদার ও সফল ব্যবসায়ী। শিক্ষা জীবনে এম এ মুনিম কুলাউড়া এনসি হাই স্কুল থেকে ১৯৭৩ সালে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ৭৪ সালে সিলেট এমসি কলেজে ভর্তি হন এবং সেখানেই উদ্ভিদ বিজ্ঞান বিভাগে (অনার্স) অধ্যয়ন করেন। এম এ মুনিম সিলেট সরকারি কলেজে (এমসি) দু’বার ছাত্রলীগের সভাপতি এবং দু’বার বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি তখন শিক্ষা আন্দোলন বিশেষ করে সিলেটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রচার কর্মকান্ড পরিচালনা করেন। সিলেট বিভাগ প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৯৯ সালে মোহাম্মদ মুনিম বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাউথ ইস্ট রিজিওনের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিসিএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে বিসিএর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। ২০১৭ সাল পর্যন্ত তিনি অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত নির্বাহী সদস্য এবং ২০১৯ থেকে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন।