ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

ব্রাজিলে দূর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী নিহত

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ০৪:২৭ এএম

ব্রাজিলে দূর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী নিহত

ব্রাজিলে দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে একজন বাংলাদেশী।  নিহত প্রবাসীর নাম  মুত্তাকিন আহমদ রায়হান ।  ২৩ বছর বয়সী তরুণের  বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের  ‘চর গ্রামে’ । রায়হানের বাবার নাম সিরাজুল ইসলাম।

শুক্রবার ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে। সেদেশের একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে হত্যার পর ৩ যুবক পালিয়ে যাচ্ছে। রায়হানের মৃত্যুতে তার পরিবার সহ ব্রাজিলে প্রবাসীদের মাঝে  শোকের ছায়া নেমেছে।

পরিবার ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে,জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি টেক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় টেক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

 ব্রাজিলের গণমাধ্যমে প্রচারিত একটি  সংবাদে দেখানো হয়  রায়হানকে হত্যার দৃশ্য একটি একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যে   ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

এক মিনিট ৪৩ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের টেক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌঁড়ে পালায়।

  কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করতে পারে।

 এদিকে খবর পেয়ে ব্রাজিলের স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে। একই সাথে হত্যা রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে ব্রাজিল পুলিশ। কয়েক জন ব্রাজিল প্রবাসী রায়হানের পরিবার ও গ্রামের লোকজনের সাথে মুঠোফোনে কথা বলেন। তারা জানিয়েছেন, রায়হানরা ২ ভাই ও ৩ বোন।   রায়হান খুব ভালো ছেলে ছিল। মুত্তাকিন আহমদ রায়হান কয়েক বছর আগে  ব্রাজিলে এসেছে।

[youtube]FNsdVefxcOw[/youtube]