ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০% সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ

বুড়িগঙ্গায় নারী–শিশুসহ চার লাশ : তারা কারা, কেন এই হত্যাকাণ্ড?

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১২:২২ এএম

বুড়িগঙ্গায় নারী–শিশুসহ চার লাশ : তারা কারা, কেন এই হত্যাকাণ্ড?

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া নারী–শিশুসহ চারজনের মরদেহ খুনের ঘটনা বলেই নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এখনো পরিষ্কার নয়—তারা কারা, সবাই কি একইসঙ্গে খুন হয়েছেন, নাকি খুনি একই ব্যক্তি বা পক্ষ। এসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

মরদেহগুলো পচে-গলে যাওয়ায় আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিকল্প উপায়ে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

বর্তমানে লাশগুলো পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নৌ–পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘দেশের সব থানায় লাশের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর ও জেলা পুলিশের নদীসংলগ্ন থানাগুলোতেও তথ্য পাঠানো হয়েছে।’’

তিনি আরও জানান, আঙুলের ছাপ নেওয়ার সুযোগ না থাকায় চারটি মরদেহের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে। “মর্গ কর্তৃপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন,” বলেন তিনি।

গত শনিবার (৩০ আগস্ট) নৌ–পুলিশ চারটি মরদেহ উদ্ধার করে। এর মধ্যে এক পুরুষ ও এক নারীর লাশ চালের বস্তার সঙ্গে বেঁধে নদীতে ফেলা হয়েছিল।

সেদিন দুপুরে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে নদীতে ভেসে ওঠে এক নারীর মরদেহ। তার গলায় কালো বোরকা পেঁচানো ছিল, পরনে ছিল গোলাপি সালোয়ার–কামিজ।

এক ঘণ্টা পর একই স্থান থেকে সদরঘাট নৌ–থানা পুলিশ উদ্ধার করে তিন বছরের এক শিশুর মরদেহ, যেটি ওড়না দিয়ে জড়ানো ছিল।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জের মাদারীপুর ঘাট এলাকা থেকে আরও দুই তরুণ–তরুণীর লাশ উদ্ধার করে বরিশুর ফাঁড়ির নৌ–পুলিশ।

তাদের হাত একসঙ্গে বাঁধা ছিল। তরুণের পরনে ছিল লাল চেক শার্ট ও ট্রাউজার, আর তরুণীর গায়ে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

বরিশুর নৌ–পুলিশের এসআই মুক্তার হোসেন জানান, মরদেহ ভেসে না ওঠার জন্য দুটি লাশের হাত ৫০ কেজি ওজনের চালের বস্তার সঙ্গে বেঁধে নদীতে ফেলা হয়েছিল।

ঘটনার পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় আলাদা হত্যা মামলা হয়, যা তদন্ত করছে নৌ–পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, “এখন পর্যন্ত কেউ তাদের খোঁজে আসেনি। ফলে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”