ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

বিয়ানীবাজার খাসাড়ীপাড়ায় প্রবাসীদের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০, ১২:৫৩ এএম

বিয়ানীবাজার খাসাড়ীপাড়ায় প্রবাসীদের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ
মহামারী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সরকারি সিদ্ধান্তে দেশের অন্যান্য স্থানের মত বিয়ানীবাজারকেও করা হয়েছে লকডাউন। এই দূর্যোগময় মুহূর্তে বিয়ানীবাজার পৌরশহরের খাসাড়ীপাড়া গ্রামের প্রবাসীদের অর্থায়নে এবং খাসাড়ীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির সহযোগিতায় গ্রামের স্থানীয় ও অস্থায়ী প্রায় ৫শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল শনিবার  সন্ধ্যায় গ্রামের প্রায় প্রতিটি পরিবারে পৌঁছে দেয়া হয়েছে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লিটার সয়াবিন, ১ কেজি লবন, সাবানসহ প্রায় ৪ লাখ টাকার খাদ্যসামগ্রী। খাদ্য সামগ্রী বিতরনের পূর্বে সুষ্ঠুভাবে বন্টন ও পরবর্তীতে করনীয় বিষয়ে এক বৈঠক যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শুকতারা জনমঙ্গল সমিতির উপদেষ্টা সেলিম উদ্দিন, নুরুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, কাজি আব্দুল বাসেত, ফয়জুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম, তেরা মিয়া। খাসাড়ীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিছবা উদ্দিন, সাংবাদিক মুকিত মুহাম্মদ, রাসেল আহমদ জিবান, কামরুল হুদা ছাবুর, ফয়সল আহমদ, দেলোয়ার হোসেন জাহেদ প্রমুখ।