জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে মঙ্গলবার বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের গাইনোকোলজিকেল ক্যান্সার চিকিৎসক ও পাবলিক হেলথ বিশেষজ্ঞ কল্পোস্কোপিস্ট ডাঃ সাদিয়া মাহবুবা রিপা আগত রোগীদের বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ সেবা প্রদান করেন।
সারাদিন ব্যাপী পরিচালিত এই সেবা কার্যক্রমে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান’র সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত উক্ত সেবা কার্যক্রমে আগত রোগী ও শুভানুধ্যায়ী হাসপাতাল কর্তৃক এই ধরনের সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে এখন থেকে নিয়মিতভাবে রোগীরা অগ্রিম রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা গ্রহণ করতে পারবেন।
-
ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর
-
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র
-
ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র
-
মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি
-
টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার