ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
সর্বশেষ
কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয়

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র শেওলা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ০২:২১ এএম

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র শেওলা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ
‘হ্যান্ডস ফর হেল্প’ -শ্লোগাণ কে সামনে রেখে যুক্তরাজ্যে সিলেট বিয়ানীবাজারবাসীর  সামাজিক সেবা মূলক সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনাকালীন এই সময়ে, পবিত্র রমজান মাসে  সংগঠনটি নিজ অঞ্চলের  অসহায় ও দুস্থদের পাশে দাড়িয়েছে খাদ্য সহায়তা নিয়ে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ২০ এপ্রিল মঙ্গলবার ৪নং শেওলা ইউনিয়নে ৭০টি পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের রমজানের এই  উপহার। শেওলা ইউনিয়ন কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের  মাধ্যমে এই ফুডপ্যাক তুলে দেন ৪নং শেওলা ইউনিয়নের চেয়ারম্যান মো জহুর উদ্দিন। পরে ইউনিয়ন পরিষদের সম্মুখে, শেওলা বাজার ও দুবাগ পয়েন্টে ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধিদের মাধ্যমেও  অসহায় ও দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। সরকার ঘোষিত করোনাকালীন লকডাউন সময়ে কর্মহীন ও দুস্থ মানুষ ট্রাস্ট্রের খাদ্য সহযোগিতা পেয়ে  কৃতজ্ঞতা  জানিয়েছেন। যেসব প্রবাসীর দানে তাদের ঘরে খাবার পৌছেছে, তাদেরকে তারা  দোয়ায় রাখবেন বলে বলেছেন বার বার। দান গ্রহনের সময় তাদের চোখে ও  মুখে ছিল ধন্যবাদ ও কৃতজ্ঞতাবোধের  ছাপ। আব্দুল করিম নাজিম,ফরহাদ হোসেন টিপু ও ইফতেখার আহমদ শিপনের নেতৃত্বাধীন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে করোনা প্যানডামিক সময়ের এই রমজানে নিজ অঞ্চল বিয়ানীবাজারে ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত রমজানের উপহার হিসাবে প্যাকেটে ছিল চাল,ডাল,আলু,পিয়াজ,ছোলা,তেল,লবণ,সাবান ও শিশুদের জন্য চকলেট। এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, নবউদ্দামের পরিচালক  শুয়াইবুর রহমান স্বপন, ৫২বাংলার পূর্বাঞ্চল প্রতিনিধি ইবাদুর রহমান জাকির, ভয়েজ অব বিডির পরিচালক মো.ওমর ও সাংবাদিক রুহেল আহমদ প্রমুখ। প্রসঙ্গত  সিলেট বিয়ানীবাজার উপজেলার যুক্তরাজ্যবাসীদের সামাজিক সেবা ও কল্যালমূলক সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে ইতিমধ্যে  উপজেলার আলীনগর, চারখাই ও দুবাগ ইউনিয়নে রমজান মাসের খাদ্য সহায়তা আনুষ্ঠানিকভাবে প্রদান করেছে।এবং ধারাবাহিকভাবে বাকী উপজেলাতেও অসহায় ও দুস্থদের হাতে তুলে দেবার উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে ট্রাস্ট্রের সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু ও কোষাধ্যক্ষ ইফতেখার  আহমদ শিপন রমজান মাসে ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সংগঠনের সকল ট্রাস্ট্রির আন্তরিক সহায়তা ও বাংলাদেশে খাদ্য বিতরণে সম্পৃক্ত অতিথি ও স্বেচ্ছাসেকদের প্রতিও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। [youtube]5dqgj6Z98bw[/youtube]