বিয়ানীবাজারের কলেজ রোডের সরকারি কলেজ মসজিদের সামনে ইটবাহী ট্রাক থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম লিটন মিয়া (১৬)। সে পরিবারের সাথে মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ এলাকায় ভাড়া থাকতো। তার পিতার নাম বায়োজিদ মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের উপরে ইটের উপর বসেছিলে শ্রমিক লিটন। দ্রুতগতির ট্রাকটি সড়কের ভাংগা অংশে ঝাঁকুনো দিলে লিটন ট্রাক থেকে পড়ে গেলে তার মাথা ফেটে যায়। মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়ে পড়লে ঘটনাস্থলে বেশ কিছু অংশ রক্তে ভিজে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন।
-
ইরান যুদ্ধ কতদিন চলতে পারে?
-
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন?
-
কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী
-
সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির
-
বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর
আরও পড়ুন: