ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

বিসিএর এজিএম ও নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ এএম

বিসিএর এজিএম ও নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) এর  এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ অক্টোবর  লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস হলে সাড়ে চার শতাধিক বিসিএ সদস্যদের উপস্থিতিতে  এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম পর্বে  বিসিএর এজিএম অনুষ্ঠিত হয়। বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিইর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মিঠু টৌধুরী ও ডেপুটি সেক্রেটারী জেনারেল মুজিবুর রহমান ঝুনুর সঞ্চালনায়  মাগদাদ খানের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। এজিএম -এ স্বাগত বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই। বিসিএর  বিগত বছরের কার্যক্রমের বিস্তারিত তথ্য  তুলে ধরেন বিসিএর এর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই ও এম এ কামাল ইয়াকুব, এনইসি মেম্বার আ. স. ম বাবলা, মেম্বাবারশীপ সেক্রেটারী ইয়ামিন দিদার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে ফজল উদ্দিন,ফায়জুল হক, সৈয়দ হাসান, কামরুজ্জামান জুয়েল, মানিক মিয়া, কাউন্সিলার পারভেজ আহমদ, নাজ ইসলাম, শহিদুল হক চৌধুরী, শেলু মিয়া, আব্দুল হাই, জয়েন্ট চিফ ট্রেজারার আবজল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিসিএর  নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার বিসিএ ২০২৩-২৫ নির্বাচনে সাফরণ প্যানেলকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন। বিসিএ ২০২৩-২৫ ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওলী খান এমবিই, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী , চীফ ট্রেজারার  টিপু রহমান, অর্গানাইজিং সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামীম দিদার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী নাজ ইসলাম। ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সর্বমোট  ১২৯ জন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সরাসরি  নির্বাচিত হয়েছেন ১১৭ জন। বিসিএ  ২০২৩-২৫ নির্বাচনে  নিবাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই, নির্বাচন কমিশনার ব্যারিস্টার বেলায়েত হোসেন ও মো. আজিজ চৌধুরী। উল্লেখ্য  ৫ অক্টোবর ছিল বিসিএর নির্বাচনের অংশগ্রহনের জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ।নির্বাচনের জন্য ৫ অক্টোবর সাফরণ প্যানেল তাদের নমিনেশন জমা দেয়। নির্বাচন কমিশনে শুধু একটি প্যালেন জমা পড়ে। বিসিএর সাংবিধানিক নিয়মে ১৫ অক্টোবর রবিবার  লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস হলে শুধুমাত্র একটি প্যানেল ( সাফরণ) জমা পড়ায় নির্বাচন কমিশনারবৃন্দ সাফরণ প্যানেলকে  আনুষ্ঠানিকভাবে  নির্বাচিত ঘোষণা করেন। https://www.youtube.com/watch?v=Lbe27Aea_3A