ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
বিশ্ব ক্যান্সার দিবস (৪ ফেব্রুয়ারি) উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে উত্তরা লেডিস ক্লাব প্রাঙ্গণে একটি ক্যান্সার সচেতনতা সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যভিত্তিক উদ্যোগটি নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক সংগঠন ‘আমরা নারী’ এবং সিওক হেলথকেয়ার (SEOK Healthcare)-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতার প্রয়োজনীয়তা ও সামাজিক দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন ‘আমরা নারী’-এর উপদেষ্টা ডা. আহমেদ ফারুক, প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব, সিওক হেলথকেয়ার-এর কর্ণধার এম এম মাসুমুজ্জামান,  কো ফাউন্ডার ফারহানা হাসনা তুলি, উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট মিসেস তাহেরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) রাজিয়া খানম এবং হোসনে আরা ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর জেন জিকুয়াং, ফোশান ফোসুন চানচেং হাসপাতাল, চীন। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা এবং উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল উত্তরা লেডিস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দসহ বৃহত্তর সমাজের মধ্যে নিম্নোক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা— ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।