ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

বিশ্ব কাঁপানো ক্যাপ্টেন মুরের ১০০তম জন্মদিন পালিত হল ব্রিটেনে

প্রকাশিত: ০১ মে ২০২০, ০৪:২২ পিএম

বিশ্ব কাঁপানো ক্যাপ্টেন মুরের ১০০তম জন্মদিন পালিত হল ব্রিটেনে
https://youtu.be/Dp0c6dasAJo এ সময়ে বিশ্ব কাঁপিয়ে তোলা একজন যুদ্ধ নায়কের নাম হল ব্রিটেনের ক্যাপ্টন মুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিলেন সম্মুখ সমরের যোদ্ধা। ব্রিটিশ সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার সময় ছিলেন ক্যাপ্টেন। ১৯৪৫ সালে শেষ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক যোদ্ধাই তো পৃথিবী ছেড়ে চলে গেছেন। অনেক বড় বড় জেনারেল পৃথিবীকে বিদায় জানিয়েছেন বহু আগে। কিন্তু কাপ্টেন টম মুর দিব্যি বেঁচে আছেন এখনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জীবন্ত কিংবদন্তি হয়তো খুঁজলে আরও কয়েকজন পাওয়া যাবে। কিন্তু নিজের জন্মশতবর্ষের আগে এসে যে অসাধারণ কাজ করে বসলেন ক্যাপ্টেন টম মুর, তা অবিশ্বাস্যই নয় শুধু অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকলো সরা পৃথিবীর জন্য। যে ব্যক্তি ঘরে বসে নিজের মৃত্যুর প্রহর গোনার কথা, তিনিই করোনাভাইরাসের এই মহামারির সময়ে ঘরে বসে থাকতে পারলেন না। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের জন্য ফান্ড সংগ্রহের উদ্যোগ নেন এই শতবর্ষী। এ জন্য তিনি ঘোষণা দেন, বেলফোর্ডশায়ারের মারস্টন মোরেটাইনে তার বাড়িতে ১০০বার প্রদক্ষিণ করবেন তিনি।১০০তম জন্মদিনকে সামনে রেখে ক্যাপ্টেন টম মুর তার বাসস্থানের পেছনের গার্ডেনে ১০ দিনে তার ওয়াকিং ফ্রেইম দিয়েই ১০০ বার ঘুরবেন এই প্রত্যয়ের কথা জানিয়ে তিনি জাস্টগিভিং ওয়েবসাইটের মাধ্যমে একটা ফান্ড রেইজের কথা প্রচার করেছিলেন। বলেছিলেন মাত্র এক হাজার পাউন্ড তিনি সংগ্রহ করে এগুলো দিয়ে দেবেন তাদের, যারা প্রাণান্ত পরিশ্রমে ব্রিটেনকে বাঁচাতে চাচ্ছে। ব্রিটেনের সবচেয়ে আলোচিত এই সেক্টর হলো এখন তাদের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস)। এই স্বাস্থ্যসেবা ব্রিটেনে গর্বের একটা জায়গা। আবার এই সেক্টরই অর্থনৈতিক সংকটে ছিল বিধ্বস্ত। রাজনীতির সবচেয়ে আলোচিত জায়গা ছিল এটি। উল্লেখ্য, এই জায়গাটা এক নতুন চিত্র পেয়েছে পৃথিবীর বর্তমান মহাদুর্যোগে। এই দুর্যোগকালীন এরাই হয়ে উঠেছে ব্রিটেনের সবচেয়ে নির্ভরতার স্থান। অবিশ্বাস্য সাড়া পড়ে তার আবেদনে। তাঁর জন্মদিন পর্যন্ত মাত্র তিন সপ্তাহে ৩০ মিলিয়ন পাউন্ড (৩০০ কোটিরও বেশি টাকা) জমা হয়েছে তার করোনাভাইরাস ফান্ডে। ইংল্যান্ডজুড়ে নতুন ‘নায়কে’র মর্যাদা পাচ্ছেন ক্যাপ্টেন টম মুর। মোড়ে মোড়ে তার নামে বিলবোর্ড স্থাপন করা হয়েছে ব্রিটেনে করোনায় বিধ্বস্ত মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে। বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল বাল তার নামে গান রচনা করেছেন, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন...।’ সেই করোনাযোদ্ধা টম মুরের জন্মশত বার্ষিকী পালিত হল কাল (৩০এপ্রিল) ব্রিটেনে। এক অভুতপূর্ব দৃশ্য ছিল তাঁর জন্মদিন ঘিরে । সেনাবহিনীরা তাঁকে দিয়েছে বিশেষ মর্যাদা। মুরের জন্য দেড় লাখের উপর শুভেচ্ছা কার্ড এসেছে সারা ব্রিটেন থেকে। ব্রিটেনের রাণীও পাঠিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা কার্ড। ১৯২০ সালের ঠিক এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটেনের সাবেক এই সেনা কর্মকর্তা। শততম জন্মদিনের আগে যে কাজ করে দেখালেন তিনি, তাতে জাতীয় নায়কে পরিণত হয়ে গেছেন।