ঢাকা ২৭ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ঢাকা ২৭ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সর্বশেষ
সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন

বিটিএ-র শহীদ দিবস পালন

প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ১২:৩০ এএম

বিটিএ-র শহীদ দিবস পালন
বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইঊকে (বিটিএ) ২১শে ফেব্রুয়ারি রোববার জুমের মাধ্যমে শহীদ দিবস পালন করেছে। এ উপলক্ষে বিটিএ ঐদিন সন্ধ্যে ৬টায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিটিএ-র সভাপতি আবু হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী অনুষ্ঠানের গোড়াপত্তন করেন এবং আলোচনাপর্ব পরিচালনা করেন। অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য সবার নাম উল্লেখ করে বিটিএ-র পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান যুগ্ম সম্পাদক ড: রোয়াব উদ্দীন। সভাপতি আবু হোসেন এতে যোগদানকারী সবাইকে স্বাগত জানিয়ে তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “একুশ আমাদের অহঙ্কার ও গৌরব। একুশ আমাদের স্বাধীনতার বীজ বপন করেছে”। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন পপলার ও লাইন হাউস আসনের এমপি আফসানা বেগম। তিনি বলেছেন, “কমিউনিটি ল্যাংগুয়েজ সার্ভিস (সিএল এস) আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাও যার অন্তর্ভুক্ত ছিল। টাওয়ার হ্যামলেটসে সিএলএস-কে বাঁচানোর আন্দলনে কঠোর পরিশ্রম করার জন্যে আমি বিটিএ-কে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বের ৪৩ শতাংশ ভাষা এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে। মানুষ স্বীয় ভাষা সংরক্ষণের জন্য সংগ্রাম করেছে ও জীবন উৎসর্গ করেছে”।একুশের পটভূমি নিয়ে আলোচনা করেন এডভোকেট শাহ ফারুক আর স্বাধীনতা সংগ্রামে শহীদ দিবসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান ড: শামসুল হক। এছাড়া এতে অংশ নেন সাংস্কৃতিক সম্পাদক মুজিবল হক মনি। সাংস্কৃতিক পর্বে কথন ও আবৃত্তিতে অংশ গ্রহন করে কিশোর আদি, আদৃত ও কিশোরী সাবা আলম। পিয়ানো বাজিয়েও শুনিয়েছে সারা আলম। স্বরচিত কবিতা আবৃত্তি করেন সওদা মুনিম, রেহানা খানম রহমান, রাজিয়া মান্নান ও কোষাধ্যক্ষ মিসবাহ আহমেদ। অতিথিদের মধ্য থেকে সৈয়দ তারিকুল ইসলাম আবৃত্তি করে শোনান। গান পরিবেশন করেন মোস্তফা কামাল মিলন, সাঈদা চৌধুরী এবং স্যামুয়েল চৌধুরী। আমন্ত্রিত প্রখ্যাত শিল্পী তারিক সৈয়দ বাংলাদেশ থেকে যুক্ত হয়ে বেশ কয়েকটি গান পরিবেশন করেছেন।