ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

বালাগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৫ এএম

বালাগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা: ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। যারা এই মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট থাকেন তারাও মহৎ মানুষ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ সিরাজবেগ কিন্ডারগার্টেনের মাঠে ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। ডা: দুলাল আরো বলেন, ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি তাদের এ মহতি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আমি আশা রাখি আগামীতেও তারা তাদের এ মহতি উদ্যোগ গুলোতে আমাকে সংশ্লিষ্ট রাখবেন। ভয়েস অব বালাগঞ্জের সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, পূর্বগৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা রেজাউল করিম রিজু, সমাজকর্মী লিটন আহমদ বেগ, প্রভাষক রুহুল আমিন, পূর্বগৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু সূত্রধর, পূর্বপৈলনপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শাহ আলম, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, সাংবাদিক হেলাল আহমদ, জাহেদুল ইসলাম, ফারহান আহমদ চৌধুরী, আমির আলী, সৈয়দ ত্বাকী, ফাউন্ডেশনের সদস্য শেখ মহিম, মাহবুব তালুকদার প্রমুখ।