ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

বাংলাদেশ সেন্টার লন্ডনের মুক্তিযোদ্ধা সংবর্ধনা ৩১ মার্চ

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৬:২১ পিএম

বাংলাদেশ সেন্টার লন্ডনের মুক্তিযোদ্ধা সংবর্ধনা ৩১ মার্চ
ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে কি পরিমান অনিয়ম হয়েছিলো তা দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছে ম্যানেজমেন্ট কমিটি। ২২ মার্চ শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেন্টারের সাথে যুক্ত বিভিন্ন নেতৃবৃন্দ যুক্তরাজ্যে গড়ে ওঠা আন্দোলনে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও অর্থ তহবিল সংগ্রহে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। বাংলাদেশ সেন্টারের সাথে সম্পৃক্ত স্বাধীনতা সংগ্রামের সময় যুক্তরাজ্যের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে এবং  নব নির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ৩১ মার্চ রবিবার বিকাল ৫ টায় পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি ব্যাংকুটিং হলে জাকজমকপূর্ণ ভাবে আয়োজনের কথা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিডিয়া ও প্রকাশনা কমিটির আহবায়ক আলী আহমেদ বেবুল এর পরিচালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্ন থেকে উঠে আসে প্রতিষ্ঠানটি নিয়ে অনিয়মের বিষয়টিও। বছরের পর পর কেন এই অনিয়মের তদন্ত শেষ হচ্ছে না তারও ব্যাখাদেন ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।  তারা জানিয়েছেন-অচিরেই তারা বিস্তারিত প্রকাশ করবেন। এসময় উপস্থিত ছিলেন সেন্টারের প্রধান উপদেষ্টা নবাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, শাহানুর খান, কবির উদ্দিন , গুলনাহার খান, চীফ ট্রেজারার মামুন রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, তারাউল ইসলাম, সাংস্কৃতিক কমিটির আহবায়ক শওকত মাহমুদ টিপু , নিজাম উদ্দিন ও সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয় ভবনের সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী এক বছরের মধ্যে তারা বাংলাদেশ সেন্টারের মূল ভবন থেকে কাজ করতে পারবেন। সেখানে পূর্বের মতোই আরবী শিক্ষা, শিশুদের বাংলাদেশী সংস্কৃতির শিক্ষার ব্যবস্থা, বয়স্কদের জন্য হেলথ প্রোগ্রামসহ নানান কার্যক্রম চালু করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, বাংলাদেশ সেন্টারের সংস্কার ও উন্নয়ন কাজ ও সময়ের স্বল্পতার কারণে এবার  স্বাধীনতা সংগ্রামের সময় যুক্তরাজ্যের প্রবাসী সকল সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করা যাচ্ছেনা । সেজন্য তারা দু:খ প্রকাশ করেন। আগামীতে স্বাধীনতা সংগ্রামের সময় অবদান রাখা যুক্তরাজ্যের  সকল সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশাল পরিসরে মুক্তিযুদ্ধ সম্মাননা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে । এ ব্যাপারে তারা সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। । লিখিত বক্তব্যে তারা আরো বলেন, বাংলাদেশ সেন্টারের সেন্ট্রাল লন্ডনের ২৪ প্রেমব্রিজ গার্ডেনের এ ভবনটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বহু স্মৃতি বিজড়িত । এ ভবনটি থেকে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে ১৯৭১ সালের ২৭ আগস্ট থেকে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম পরিচালনা করা হয়। যুদ্ধকালীন সময় এখানে বসেই  স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী জনমত গঠনের কাজে নেতৃত্ব দিয়েছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি এ ভবনটিতে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয়। বহির্বিশ্বের মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা হিসেবে ছিল এটি সর্বপ্রথম । ১৯৭৪ সাল পর্যন্ত এ ভবনটিতে বাংলাদেশ হাইকমিশন হিসেবে পরিচালিত হয়েছিল। ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের এ ভবন আমাদের পূর্ব পুরুষের সূদুরপ্রসারী চিন্তা-চেতনার ফসল। সেন্ট্রাল লন্ডনের চেলসি এন্ড কেনসিংটন বারায় অবস্থিত এ ভবনটি বাংলাদেশের গৌরবের পতাকা বহন করে। এ সেন্টার প্রতিষ্ঠায় আমাদের মুরুব্বীয়ানরা যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, এজন্য তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। এটি এখন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের ঐতিহ্য , গৌরব ও মর্যাদার অন্যতম প্রতিষ্ঠান। দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে শতবছরের পুরনো এই লিষ্টেড বিল্ডিংটি সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করছি , এ বছরের মধ্যে সেন্টারের সংস্কার কাজ সম্পন্ন হবে। বাংলাদেশ সেন্টারের এ অগ্রযাত্রার পেছনে বাংলাদেশ হাইকমিশন, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য, স্থায়ী সদস্য, আজীবন সদস্য ও সাধারণ সদস্যসহ কমিনিউটির সর্বস্তরের জনগণের সার্বিক সাহায্য, সহযোগিতা ও সমর্থন ছিল উল্লেখ করার মতো। ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।