ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বর্ণাঢ্য অভিষেকে ইতালি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:২৫ পিএম

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বর্ণাঢ্য অভিষেকে ইতালি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসীদের অধিকার আদায়ের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের স্থানীয় একটি হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সেন্টাল কমিটির সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আনসারীর পরিচালনায় শুরুতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সরাসরি ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন ভিডিও বার্তার মাধ্যমে ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা ও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতালি পররাষ্ট্রমন্ত্রী কে সম্মাননা স্বরূপ একটি গিফট ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে আব্দুল মোমেন নবগঠিত কমিটিকে শুভেচ্ছা সহ শুভ কামনা জানান এবং ইতালি ও বাংলাদেশের পঞ্চাশ বছরের সম্পর্ককে আরো দৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা ইতালির নবগঠিত এই কমিটি প্রবাসীদের স্বার্থরক্ষায় সবসময় কাজ করে যাবে আশা ব্যক্ত করেন। এবং নেতৃবৃন্দরা ইতালির বাংলা কমিউনিটির ইতিহাসে এই প্রথম ইতালির পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করায় সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক‌ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন মনোয়ার ক্লার্ক ইতালির মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকার কারণে আজ বাংলা কমিউনিটি এরকম একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীকে উপস্থিত করতে পেরেছেন। এ আয়োজন ইতালিতে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে জানান আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দা এফায়ার্স জসিম উদ্দিন, প্রথম সচিব শ্রম কল্যাণ আসিফ আনাম সিদ্দিকী, সংগঠনের প্রধান উপদেষ্টা মহিবুর রহমান মুহিব, উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে কোষাধ্যক্ষ আব্দুল হালিম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর খান, সহ‌ সভাপতি কাউন্সিলার ফজলুর রহমান, মহিলা সম্পাদিকা কাউন্সিলার ডিনা হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ আহমদ হোসেন, সুমনা সুমি,‌ আবু তারক চৌধুরী সহ ব্রিটেন থেকে আগত অতিথি ও রোমের সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। শেষে নবগঠিত কমিটিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী বাবু বাঙ্গাল ও সঞ্চারী সঙ্গীতায়নের শিশু শিল্পীদের পরিবেশনায় নাচ ও গানে মাতিয়ে তুলে আমন্ত্রিত অতিথিদের।