ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

বঙ্গবন্ধু হত্যার সাথে জাসদকে জড়িয়ে শেখ সেলিমের বক্তব্যে যুক্তরাজ্য জাসদের প্রতিবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ০৩:২৩ পিএম

বঙ্গবন্ধু হত্যার সাথে জাসদকে জড়িয়ে শেখ সেলিমের বক্তব্যে যুক্তরাজ্য জাসদের প্রতিবাদ
আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য শেখ সেলিম বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জাসদকে জড়িয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাঁর প্রতিবাদে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে সভাপতি এডভোকেট হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু এক যৌথ বিবৃতি প্রদান করেন । বিবৃতিতে যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪দলীয় জোট তথা মহাজোট সরকার যখন অত্যান্ত দক্ষতার সাথে জাসদসহ স্বাধীনতার পক্ষের অন্যান্য প্রগতিশীল শরীক দলের অংশগ্রহনে অতিথের সকল জঞ্জাল পরিস্কার করে বাংলাদেশ যখন উন্নয়নের মহা সড়কে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাসদকে নিয়ে শেখ সেলিমের এই বক্তব্য রাজনৈতিক দুরসন্ধিমুলক মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় । তাই আমরা মনে করি, তিনি বঙ্গবন্ধুর খুনীগোষ্টির পাকিস্তান পন্হায় রাজনীতির ধারকদের আড়াল করার উদ্দেশ্যেই মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস পেয়েছেন । যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ আরও বলেন, জাসদ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে নাই । বঙ্গবন্ধু হত্যাকারী গোষ্টির সাথে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পুর্বাপর কর্ণেল তাহের বা হাসানুল হক ইনু বা জাসদের কোন পর্যায়ের নেতা-কর্মীদের কোন যোগাযোগ ছিলনা । জাসদ বঙ্গবন্ধু হত্যাকান্ডের সুফলভোগীও নয় । তাই শেখ সেলিমসহ কতিপয় ব্যক্তির বঙ্গবন্ধুর খুনীদের আড়াল করার ঘৃণ্য রাজনীতি চিরতরে বন্ধ করে দেয়ার জন্যই জাসদ শুরু থেকেই বঙ্গবন্ধু হত্যাকান্ড এবং এর পূর্বাপর সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করার দাবি করে আসছে । ( তথ্য সংগ্রহ: জাসদ মুক্তমঞ্চ) প্রেস বিজ্ঞপ্তি