ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

বঙ্গবন্ধুর নামে দেশের তৃতীয় সাফারি পার্ক হবে : জুড়ীতে পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৭ এএম

বঙ্গবন্ধুর নামে দেশের তৃতীয় সাফারি পার্ক হবে : জুড়ীতে পরিবেশমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষার জন্যই জুড়ী উপজেলার লাঠিটিলায় ৯৮০ কোটি টাকা ব্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণ করা হবে। জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলে কোনো অপপ্রচারই জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারবে না। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার। জুড়ীকে ‘গ্রিন জুড়ী, ক্লিন জুড়ী’ প্রকল্পের আওতায় আনতে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জুড়ী-বড়লেখাকে আলোকিত করে তুলতে ৫ কোটি টাকার সৌরবিদ্যুৎ বাল্ব সড়কে বসানো হচ্ছে। আপনারা সকল অপপ্রচার প্রতিরোধে সব সময় প্রস্তুত থাকবেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জুড়ীতে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ইতিমধ্যে ১৩ কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। দ্রুত কাজ শুরু করা হবে। জুড়ীতে মডেল মসজিদের জমি নিয়ে জটিলতা থাকায় কাজ শুরু করতে বিলম্বে হচ্ছে। মসজিদের নতুন জমি অধিগ্রহণ করে দ্রত কাজ শুরু হবে। জুড়ী-ফুলতলা সড়কের কাজ ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে শেষ না করলে ঠিকাদারের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বিতরণ অনুষ্ঠান শেষে উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা আওয়ামী লীগ সহসভাপতি অপূর্ব কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিনআহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল প্রমুখ। এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারি, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিত সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, দ.ভাগ (দ.) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির আহমদ কালা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া, তৈয়বুননেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান, সাধারণ সম্পাদক গৌতম দাশ প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী উপজেলার ৩৪৪৭ জন চা শ্রমিকদের মধ্যে ৫ হাজার টাকা করে ১ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করেন। এ ছাড়া একজন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার টাকা, সংস্কৃতিসেবী ১০ জনকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন।