ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

ফুল নয়, হুল ফোটানোর কারখানা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ০১:২৫ পিএম

ফুল নয়, হুল ফোটানোর কারখানা
একাত্তর আর ইসলাম জনপ্রিয় বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। এগুলো বেচা সহজ, ক্রেতার অভাব নেই। কোনোমতে দোকান খুলে বসলেই সাফল্য অনিবার্য—নির্বোধ জনগণ হা-করেই বসে আছে—আঙুল ফুলে কলাগাছ না, এক্কেবারে বটগাছ হয়ে যাবেন দ্রুত। আমাদের রাজনীতি, আমাদের যাবতীয় মূল্যবোধ অর্থ-বিত্তের কাছে আত্মসমর্পণ করে বসেছে পুরোপুরি। রাজনীতি 'জনসেবা' নয়; 'আত্মসেবা' কিংবা 'গোষ্ঠীসেবা'। ইতিহাসে দুই-একবার দেখা দিয়েছিলেন দুই-একজন জনসেবক বা প্রকৃত নেতা। তাঁদের নাম বাজারজাত করে বর্তমান নেতাদের প্রায় সবাই পুঁজিপতি, অথবা পুঁজিপতিরাই নেতা। তাদের কাছে রাজনীতিও চিনিকল, পাটকল কিংবা গার্মেন্ট ফ্যাক্টরি— বরং ফ্যাক্টরির অধিক লাভজনক কিছু— এখানে বিনিয়োগ করে পদে বসতে পারলেই হলো— উৎপাদনবিহীন কর্মঘণ্টা আর কাড়ি কাড়ি মুনাফা— মজা আর মজা। ছাত্ররাজনীতিও চলছে একই কায়দায়, পদে বসতে পারলেই হলো— ছাত্রজীবন শেষ হওয়ার আগেই কোটিপতি! তো, পুঁজিপতি নেতাদের পোষ্য-শিষ্যরা 'জীবনবৃক্ষের শাখায়' ফুল ফোটাবে কেমন করে? তারা যা পারে, যা শেখে তা-ই তো করে— জীবনবৃক্ষের শেকড়ে বিষাক্ত হুল ফোটায়। এই হুল কখনো লুট, কখনো হত্যা কখনো ধর্ষণ, কখনো পাচার, কখনো আরো হিংস্র কোনোরূপে আত্মপ্রকাশ করে যা আমরা এখনো অনুমান করতেও পারি না! ধর্ষণ এখন আর 'কাম' নয়, রাজনীতি— শক্তিপ্রদর্শনের হাতিয়ার। ফেসবুকের প্রোফাইল কালো করে, পথেঘাটে স্লোগান দিয়ে তাই ধর্ষণ প্রতিরোধ সম্ভব নয়। ধর্ষণ ক্ষমতার দাপট দেখানোর ধারাবাহিকতা মাত্র। এদেশেরই একজন শ্রদ্ধেয় অধ্যাপক লিখে গেছেন, 'দেশ হয়ে উঠেছে অত্যাচারের স্বয়ংক্রিয় কারখানা। প্রতিহিংসার দানবকে লেলিয়ে দেয়া হয়েছে দেশ জুড়ে। আরো ভয়াবহ হচ্ছে যে তরুণদের বিকৃত ক'রে ফেলা হচ্ছে; তারাও মুক্তচিন্তার প্রতি আগ্রহ বোধ করছে না; তারা অন্ধের মতো শ্লোগান দিচ্ছে নিজেদেরই ভবিষ্যতের বিরুদ্ধে—নষ্টভ্রষ্ট নেতাদের নামে শ্লোগান দিয়ে, বইপুস্তক খাতাপত্র নর্দমায় ছুঁড়ে ফেলে, তারা নেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। একদিন তারা মন্ত্রী হবে, তাই এখনই তাদের সন্ত্রাস করার শিক্ষাগত যোগ্যতা অর্জনের শ্রেষ্ঠ সময়; তাদের হওয়া দরকার সন্ত্রাসের ডক্টরেট, ডক্টর সন্ত্রাস। পিতামাতারা নষ্ট হয়ে গেছে, এখন তারা নষ্ট করে চলছে সন্তানদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। স্বাধীন বাঙলাদেশ হয়ে উঠেছে একটি নির্মম হাজত। এ-অবস্থায় আমি কী ক'রে বটছায়াতলে ব'সে ধ্যান করি?' [দ্র. হুমায়ুন আজাদ/আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম?] আমার মতো ক্ষুদ্র মানুষ আর কী বলতে পারে? খালেদ রাজ্জাক : কবি, শিক্ষক।  আরও পড়ুন: https://52banglatv.com/2020/08/21895/