ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে?

প্রগতিশীল রাজনীতিবিদ ও সংগঠক ফরিদ আহমদ নান্নু মারা গেছেন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১১:২৬ পিএম

প্রগতিশীল রাজনীতিবিদ ও সংগঠক ফরিদ আহমদ নান্নু মারা গেছেন
সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সভাপতি, সাবেক সিলেট জেলা কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতিবিদ ফরিদ আহমদ নান্নু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। ২৭ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৭:৩৫ মিনিটে সিলেটে একটি ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ফরিদ আহমদ নান্নু করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জুলাই থেকে চিকিৎসাধীন ছিলেন। কোভিড আক্রান্ত অবস্থায় তিনি ষ্ট্রোক করেন। তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছিল। ফরিদ আহমদ নান্নুর বাড়ি সিলেট বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাড়িয়াবহর গ্রামে। তার বাবা শিক্ষানুরাগী যুক্তরাজ্যবাসী মরহুম আব্দুন নূর। মরহুমের জানাজা ২৮ জুলাই বুধবার সকাল ১১:৩০টায় জলঢুপ পাড়িয়াবহর হাফিজয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।পরে জলঢুপ কালাইউরাস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন যুক্তরাজ্যবাসী ছোট ভাই ফয়ছল আহমদ । শোক প্রকাশ: সিপিবি বিয়ানীবাজার উপজেলা কমিটির শোক : সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সভাপতি, সাবেক সিলেট জেলা কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, সাম্য-মানবিক ও শোষণমুক্ত সমাজ গঠনের নিরন্তর লড়াইয়ের সাথী বিয়ানীবাজার উপজেলার পাহড়িয়াবহর গ্রামের কৃতিসন্তান কমরেড ফরিদ আহমদ নান্নুর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে সমবেদনা। বিনম্র শ্রদ্ধা, লাল সালাম কমরেড ফরিদ আহমদ নান্নু। জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শোক: এদিকে ঐতিহ্যবাহী জলঢুপ গ্রামের যুক্তরাজ্যবাসীদের সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে র সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ এর বড়ভাই প্রগতিশীল রাজনীতিবিদ ও সংগঠক ফরিদ আহমদ নান্নু‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এক শোক বার্তায় মরহুমের পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লার কাছে প্রার্থনার অনুরোধ করা হয়েছে।