ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ পিএম

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
পর্তুগালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য মধ্য দিয়ে পালিত হয়েছে "মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পর্তুগালের রাজধানী লিসবন, বাণিজ্যিক নগরী পর্তো-সহ দেশের সবগুলো বড় বড় শহরেও এ দিবসটি পালিত হয়েছে। সকাল ৮.৩০ মিনিটের পর থেকেই লিসবনের স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য সম্মান জানাতে উপস্থিত হতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মিডিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১০.৩০ মিনিটের সময় "বাংলাদেশ দূতাবাস অব পর্তুগাল" এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত তারিক আহসান। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন লিসবন "আরোইস মিউনিসিপ্যালিটির" প্রেসিডেন্ট মাদালেনা নাতিভিদাধ। এরপর একে একে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সংস্থা, বিভিন্ন সমবায় সমিতি, প্রেস মিডিয়া ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানানো হয় যথাযথ সম্মান ও ভালোবাসা। এরপর ভাষা শহীদদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত তারিক আহসান ও "আরোইস মিউনিসিপ্যালিটির" প্রেসিডেন্ট মাদালেনা নাতিভিদাধ। এরপর সমবেত কন্ঠে পরিবেশন করা হয় অমর একুশে সংগীত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো -একুশে ফেব্রুয়ারী" সংগীতটি। সংগীতের পর পরই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।