নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
২১ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে পাড়ি জমানো এই পুলিশ কর্মকর্তার নাম ফজিলাতুন নেসা।তিনি গত ১২ মে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
মে মাসকে এশিয়ান ও প্যাসিফিক আমেরিকান ঐতিহ্য মাস সংক্ষেপে এপিএএইচএম হিসেবে গণ্য করা হয়। এ মাসেই বাংলাদেশি বংশোদ্ভূত ফজিলাতুন নেসার এমন অর্জন।
তাই এনওয়াইপিডি এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে তা উদযাপন করা হয়েছে।
এক পোস্টে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীদের ঐতিহ্যের এ মাসে আমরা তার অসাধারণ অর্জনকে উদযাপন করছি।’
[youtube]lY2zdRBIdwg[/youtube]
-
সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি
-
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা
-
ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন?
-
বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত
-
ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত