ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত

দেশে শিক্ষার প্রসার ঘটাতে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী-এমপি মিলন

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ০৬:৩১ এএম

দেশে শিক্ষার প্রসার ঘটাতে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী-এমপি মিলন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে যুগোপযোগী শিক্ষার প্রসার ঘটাতে নিরলস কাজ করছেন। শিক্ষিত জাতি গঠনে তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবার সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সোমবার দুপুরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভবনের ফলক উন্মোচন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নূরুল আলম ফকির, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন, এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, গোলাম মোস্তফা মধু, মেজবাহ উদ্দিন খোকন, আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ উসমান গণি, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল দাস, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমূখ। অনুষ্ঠান শেষে এমপি অ্যাডভোকেট মিলন রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়া, তিনি সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের হাওলাদারের কবর জিয়ারত করেন।