ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

দেশে ফিরতে লেবাননে প্রবাসী বাংলাদেশীরা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম

দেশে ফিরতে লেবাননে প্রবাসী বাংলাদেশীরা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে
সোমবার (১৪ ডিসেম্বর) দেশে ফিরতে আউট পাসের দাবিতে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধ কাগজপত্র বিহীন প্রবাসীরা দেশটির বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হন দূতাবাসের সামনে। সে সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে দূতাবাস প্রাঙ্গণ।তাদের দাবী দূতাবাস বা সরকার যেন দেশে ফিরতে আউট পাসের ব্যবস্থা করেন। বিক্ষোভ সমাবেশে এই অসহায় প্রবাসীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অমানবিক জীবনযাপন করছেন। দীর্ঘ ১৪/১৫ মাস ধরে লেবাননে রাজনৈতিক, অর্থনৈতিক, ডলার সংকট সহ করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ কারণে লকডাউন বৈরুত বন্দরে বিস্ফোরণ এবং দেশের সরকার গঠনের মত বিরোধ সব মিলে বেসামাল দেশটির প্রবাসীদের উপর প্রভাব পড়ে বেকারত্ব জীবন প্রবাসীদের। অনেকে দেশ থেকে টাকা এনে চলতে হচ্ছে তাদের। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন হাজার হাজার প্রবাসী । লেবাননের পরিস্থিতি স্বাভাবিক থাকা অবস্থায় নিবন্ধনের সুযোগ দিয়ে প্রায় আট হাজার প্রবাসী দেশে প্রেরণ করলেও দ্বিতীয় বা তৃতীয় ধাপে নাম নিবন্ধন নেয়ার কথা থাকলেও সেটি করছেনা দূতাবাস। তাছাড়া কোন প্রবাসী অভিযোগ নিয়ে গেলে তাদেরকে সহযোগিতা না করে তাড়িয়ে দেয় দূতাবাস বলেন তারা।বিক্ষোভে অংশ নেয়া বাংলাদেশিরা তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেয়ার আবেদন জানান। এছাড়াও তারা বলেন, লেবাননে বিভিন্ন দেশের শ্রমিকরা সরকারি হিসাব মোতাবেক লেবানিজ পাউন্ডে তাদের দেশে টাকা পাঠাতে পারলেও শুধু বাংলাদেশি প্রবাসীরা সেই সুযোগ পাচ্ছে না।দেশের রেমিট্যান্স বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তারা। বিক্ষোভকারী প্রবাসীদের উদ্দেশ্যে সে সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈধ কাগজপত্র বিহীন প্রবাসীদেরকে প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকার জড়িত, লেবানন সরকারের সমন্বয়, এয়ারলাইন্সের সাথে আলোচনা এবং করোনাভাইরাস সব মিলিয়ে হুট করে কোন কিছু করা সম্ভব নয়।আপনাদের দশ সদস্যের নাম,মোবাইল নাম্বারসহ দাবীতে কি কি আছে সেগুলো উল্লেখ করে দূতাবাস বরাবর লিখিত আবেদন জমা দিতে।যতদ্রুত সম্ভব আপনাদের দাবী পুরনে চেষ্টায় আশ্বস্ত করেন তিনি।